শব্দে শব্দে কুরআন › সূরা আল-আনফাল › আয়াত ২৮
সূরা আল-আনফাল, আয়াত ২৮ (৮:২৮) - শব্দে শব্দে অর্থ
وَٱعْلَمُوٓا۟ أَنَّمَآ أَمْوَٰلُكُمْ وَأَوْلَـٰدُكُمْ فِتْنَةٌ وَأَنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجْرٌ عَظِيمٌ
শব্দে শব্দে অর্থ
- وَٱعْلَمُوٓا۟এবং তোমরা জেনে রাখোAnd know
- أَنَّمَآপ্রকৃতপক্ষেthat
- أَمْوَٰلُكُمْসম্পদগুলো তোমাদেরyour wealth
- وَأَوْلَـٰدُكُمْও সন্তানেরা তোমাদেরand your children
- فِتْنَةٌۭপরীক্ষা (মাত্র)(are) a trial
- وَأَنَّএবং বাস্তবিকইAnd that
- ٱللَّهَআল্লাহAllah
- عِندَهُۥٓকাছে তাঁরই (আছে)with Him
- أَجْرٌপুরস্কার(is) a reward
- عَظِيمٌۭবিরাটgreat
অনুবাদ
আর তোমরা জেনে রেখ যে, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি প্রকৃত পক্ষে পরীক্ষার সামগ্রী মাত্র, আর আল্লাহর নিকট মহাপুরস্কার রয়েছে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর জেনে রাখ, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি অকল্যাণের সম্মুখীনকারী। বস্তুতঃ আল্লাহর নিকট রয়েছে মহা সওয়াব।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং জেনে রেখো যে, তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি সবই ফিত্না এবং আল্লাহ্র নিকট মহা পুরস্কার রয়েছে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And know that your properties and your children are but a trial and that Allāh has with Him a great reward.
Saheeh International