শব্দে শব্দে কুরআন › সূরা আল-আনফাল › আয়াত ৩২

সূরা আল-আনফাল, আয়াত ৩২ (৮:৩২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৮০

وَإِذْ قَالُوا۟ ٱللَّهُمَّ إِن كَانَ هَـٰذَا هُوَ ٱلْحَقَّ مِنْ عِندِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ ٱلسَّمَآءِ أَوِ ٱئْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর স্মরণ কর, যখন তারা বলেছিলঃ হে আল্লাহ! ইহা (কুরআন) যদি আপনার পক্ষ হতে সত্য হয় তাহলে আকাশ থেকে আমাদের উপর প্রস্তর বর্ষণ করুন অথবা আমাদের উপর কঠিন পীড়াদায়ক শাস্তি এনে দিন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তাছাড়া তারা যখন বলতে আরম্ভ করে যে, ইয়া আল্লাহ, এই যদি তোমার পক্ষ থেকে (আগত) সত্য দ্বীন হয়ে থাকে, তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ কর কিংবা আমাদের উপর বেদনাদায়ক আযাব নাযিল কর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন (তারা) বললো, ‘হে আল্লাহ্‌! যদি এ (ক্বোরআন) তোমার নিকট থেকে সত্য হয়, তবে আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো কিংবা কোন বেদনাদায়ক শাস্তি আমাদের উপর নিয়ে এসো!’

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And [remember] when they said, "O Allāh, if this should be the truth from You, then rain down upon us stones from the sky or bring us a painful punishment."

Saheeh International