শব্দে শব্দে কুরআন › সূরা আল-আনফাল › আয়াত ৩৮
সূরা আল-আনফাল, আয়াত ৩৮ (৮:৩৮) - শব্দে শব্দে অর্থ
قُل لِّلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَنتَهُوا۟ يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ وَإِن يَعُودُوا۟ فَقَدْ مَضَتْ سُنَّتُ ٱلْأَوَّلِينَ
শব্দে শব্দে অর্থ
- قُلবলোSay
- لِّلَّذِينَউদ্দেশ্যে (তাদের) যারাto those who
- كَفَرُوٓا۟অবিশ্বাস করেছেdisbelieve
- إِنযদিif
- يَنتَهُوا۟তারা বিরত হয়they cease
- يُغْفَرْক্ষমা করে দেয়া হবেwill be forgiven
- لَهُمপ্রতি তাদেরfor them
- مَّاযাwhat
- قَدْনিশ্চিত[verily]
- سَلَفَঅতীত হয়েছে(is) past
- وَإِنকিন্তু যদিBut if
- يَعُودُوا۟তারা পুনরাবৃত্তি করেthey return
- فَقَدْতবে নিশ্চয়ই (সবার জানা যা)then verily
- مَضَتْগত হয়েছেpreceded
- سُنَّتُঅনুসৃত রীতি(the) practice
- ٱلْأَوَّلِينَপুর্ববর্তীদের (ক্ষেত্রে)(of) the former (people)
অনুবাদ
তুমি কাফিরদেরকে বলঃ তারা যদি অনাচার থেকে বিরত থাকে তাহলে তাদের পূর্বের অপরাধ যা হয়েছে তা আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তাহলে পূর্ববর্তীদের দৃষ্টান্ততো রয়েছেই।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তুমি বলে দাও, কাফেরদেরকে যে, তারা যদি বিরত হয়ে যায়, তবে যা কিছু ঘটে গেছে ক্ষমা হবে যাবে। পক্ষান্তরে আবারও যদি তাই করে, তবে পুর্ববর্তীদের পথ নির্ধারিত হয়ে গেছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি কাফিরদেরকে বলুন, ‘যদি তারা বিরত থাক, তবে যা গত হয়েছে তা তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে; এবং যদি আবারো তাই করে, তবে পূর্ববর্তীদের অনুসৃত প্রথা তো অতিবাহিত হয়েছে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Say to those who have disbelieved [that] if they cease, what has previously occurred will be forgiven for them. But if they return [to hostility] - then the precedent of the former [rebellious] peoples has already taken place.
Saheeh International