শব্দে শব্দে কুরআন › সূরা আল-আনফাল › আয়াত ৩৯

সূরা আল-আনফাল, আয়াত ৩৯ (৮:৩৯) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৮১

وَقَـٰتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ ٱلدِّينُ كُلُّهُۥ لِلَّهِ ۚ فَإِنِ ٱنتَهَوْا۟ فَإِنَّ ٱللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমরা সদা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দীন সম্পূর্ণ রূপে আল্লাহর জন্য হয়ে যায়। আর তারা যদি ফিতনা ও বিপর্যয় সৃষ্টি হতে বিরত থাকে তাহলে তারা কি করেছে তা আল্লাহই দেখবেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর তাদের সাথে যুদ্ধ করতে থাক যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায়; এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয়ে যায়, তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত কোন ফ্যাসাদ অবশিষ্ট না থাকে এবং সমগ্র দ্বীন আল্লাহ্‌রই হয়ে যায়; আর যদি তারা বিরত থাকে, তবে আল্লাহ্‌ তাদের কাজ দেখছেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And fight against them until there is no fitnah and [until] the religion [i.e., worship], all of it, is for Allāh. And if they cease - then indeed, Allāh is Seeing of what they do.

Saheeh International