শব্দে শব্দে কুরআন › সূরা আল-আনফাল › আয়াত ৪২
সূরা আল-আনফাল, আয়াত ৪২ (৮:৪২) - শব্দে শব্দে অর্থ
إِذْ أَنتُم بِٱلْعُدْوَةِ ٱلدُّنْيَا وَهُم بِٱلْعُدْوَةِ ٱلْقُصْوَىٰ وَٱلرَّكْبُ أَسْفَلَ مِنكُمْ ۚ وَلَوْ تَوَاعَدتُّمْ لَٱخْتَلَفْتُمْ فِى ٱلْمِيعَـٰدِ ۙ وَلَـٰكِن لِّيَقْضِىَ ٱللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنۢ بَيِّنَةٍ وَيَحْيَىٰ مَنْ حَىَّ عَنۢ بَيِّنَةٍ ۗ وَإِنَّ ٱللَّهَ لَسَمِيعٌ عَلِيمٌ
শব্দে শব্দে অর্থ
- إِذْ(স্মরণ করো) যখনWhen
- أَنتُمতোমরা (ছিলে)you (were)
- بِٱلْعُدْوَةِপ্রান্তে উপত্যকারon side of the valley
- ٱلدُّنْيَاনিকটতরthe nearer
- وَهُمও তারা (ছিলো)and they
- بِٱلْعُدْوَةِপ্রান্তে উপত্যকার(were) on the side
- ٱلْقُصْوَىٰদূরবর্তীthe farther
- وَٱلرَّكْبُএবং উট বাহিনী (বানিজ্য কাফেলা)and the caravan
- أَسْفَلَনিম্নভূমিতে(was) lower
- مِنكُمْ ۚহতে তোমাদেরthan you
- وَلَوْএবং যদিAnd if
- تَوَاعَدتُّمْপরস্পরে (যুদ্ধ) নির্ধারণ করতে তোমরাyou (had) made an appointment
- لَٱخْتَلَفْتُمْঅবশ্যই মতভেদ করতে তোমরাcertainly you would have failed
- فِىব্যাপারেin
- ٱلْمِيعَـٰدِ ۙ(যুদ্ধ) নির্ধারণেরthe appointment
- وَلَـٰكِنকিন্তুBut
- لِّيَقْضِىَজন্যে মীমাংসা করারthat might accomplish
- ٱللَّهُআল্লাহAllah
- أَمْرًۭاএকটা বিষয়েa matter
- كَانَ(যা) ছিলো(that) was
- مَفْعُولًۭاঘটার (যুদ্ধে সমবেত করানো)destined
- لِّيَهْلِكَযেন ধ্বংস হয়ে যায়that (might be) destroyed
- مَنْযে (কেউ)(those) who
- هَلَكَধ্বংস হওয়ার(were to be) destroyed
- عَنۢভিত্তিতেon
- بَيِّنَةٍۢসুস্পষ্ট প্রমাণেরa clear evidence
- وَيَحْيَىٰও জীবিত থাকারand (might) live
- مَنْযে (কেউ)(those) who
- حَىَّজীবিত থাকবে(were to) live
- عَنۢভিত্তিতেon
- بَيِّنَةٍۢ ۗসুস্পষ্ট প্রমাণেরa clear evidence
- وَإِنَّও নিশ্চয়ইAnd indeed
- ٱللَّهَআল্লাহAllah
- لَسَمِيعٌঅবশ্যই সবকিছু শুনেন(is) All-Hearing
- عَلِيمٌসবকিছু জানেনAll-Knowing
অনুবাদ
আর স্মরণ কর, যখন তোমরা প্রান্তরের এই দিকে ছিলে, আর তারা প্রান্তরের অপর দিকে শিবির রচনা করেছিল, আর উষ্ট্রারোহী কাফেলা তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে ছিল, যদি পূর্ব হতেই তোমাদের ও তাদের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে চাইতে তাহলে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হত, কিন্তু যা ঘটানোর ছিল তা আল্লাহ সম্পন্ন করার জন্য উভয় দলকে যুদ্ধক্ষেত্রে সমবেত করলেন, তাতে যে ধ্বংস হবে সে যেন সত্য সুস্পষ্ট রূপে প্রতিভাত হবার পর ধ্বংস হয়, আর যে জীবিত থাকবে সে যেন সত্য সুস্পষ্ট রূপে প্রতিভাত হবার পর জীবিত থাকে। আল্লাহ সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যখন তোমরা ছিলে সমরাঙ্গনের এ প্রান্তে আর তারা ছিল সে প্রান্তে অথচ কাফেলা তোমাদের থেকে নীচে নেমে গিয়েছিল। এমতাবস্থায় যদি তোমরা পারস্পরিক অঙ্গীকারাবদ্ধ হতে, তবে তোমরা এক সঙ্গে সে ওয়াদা পালন করতে পারতে না। কিন্তু আল্লাহ তা’আলা এমন এক কাজ করতে চেয়েছিলেন, যা নির্ধারিত হয়ে গিয়েছিল যাতে সে সব লোক নিহত হওয়ার ছিল, প্রমাণ প্রতিষ্ঠার পর এবং যাদের বাঁচার ছিল, তারা বেঁচে থাকে প্রমাণ প্রতিষ্ঠার পর। আর নিশ্চিতই আল্লাহ শ্রবণকারী, বিজ্ঞ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
যখন তোমরা উপত্যকার নিকট প্রান্তে ছিলে এবং কাফিররা ছিলো দূরপ্রান্তে, আর কাফেলা (উষ্ট্রারোহী বণীকদল) ছিলো তোমাদের চেয়ে নিম্নভূমিতে; এবং যদি তোমরা পরস্পরের মধ্যে কোন অঙ্গীকার করতে, তবে অবশ্যই যথাসময়ে ঐকমত্যে পৌছতে পারতে না; কিন্তু এটা এ জন্য যে, আল্লাহ্ পূরণ করেন যে কাজ হবার ছিলো, যাতে সে ধ্বংস হবে সে যেন প্রমাণের আলোকে ধ্বংস হয় আর যে জীবিত থাকবে সে যেন প্রমাণের আলোকে জীবিত থাকে; এবং নিশ্চয় আল্লাহ্ অবশ্যই শুনেন, জানেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
[Remember] when you were on the near side of the valley, and they were on the farther side, and the caravan was lower [in position] than you. If you had made an appointment [to meet], you would have missed the appointment. But [it was] so that Allāh might accomplish a matter already destined - that those who perished [through disbelief] would perish upon evidence and those who lived [in faith] would live upon evidence; and indeed, Allāh is Hearing and Knowing.
Saheeh International