শব্দে শব্দে কুরআন › সূরা আল-আনফাল › আয়াত ৪৩

সূরা আল-আনফাল, আয়াত ৪৩ (৮:৪৩) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৮২

إِذْ يُرِيكَهُمُ ٱللَّهُ فِى مَنَامِكَ قَلِيلًا ۖ وَلَوْ أَرَىٰكَهُمْ كَثِيرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَـٰزَعْتُمْ فِى ٱلْأَمْرِ وَلَـٰكِنَّ ٱللَّهَ سَلَّمَ ۗ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর স্মরণ কর, যখন আল্লাহ তোমাকে স্বপ্নযোগে ওদের সংখ্যা অল্প দেখিয়েছিলেন, যদি তোমাকে তাদের সংখ্যা অধিক দেখাতেন তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং যুদ্ধ সম্পর্কে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হত, কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন। অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আল্লাহ যখন তোমাকে স্বপ্নে সেসব কাফেরের পরিমাণ অল্প করে দেখালেন; বেশী করে দেখালে তোমরা কাপুরুষতা অবলম্বন করতে এবং কাজের বেলায় বিপদ সৃষ্টি করতে। কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। তিনি অতি উত্তমভাবেই জানেন; যা কিছু অন্তরে রয়েছে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে মাহবূব! যখন আল্লাহ্‌ আপনাকে আপনার স্বপ্নে কাফিরদেরকে সংখ্যায় স্বল্প দেখাচ্ছিলেন এবং হে মুসলমানগণ! যদি তিনি তোমাদেরকে তাদের সংখ্যায় অধিক করে দেখাতেন, তবে অবশ্যই তোমরা সাহস হারাতে এবং যুদ্ধ বিষয়ে পরস্পরের মধ্যে বিরোধ সৃষ্টি করতে; কিন্তু আল্লাহ্‌ রক্ষা করেছেন। নিশ্চয়, তিনি অন্তরসমূহের কথা জানেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Remember, O Muḥammad], when Allāh showed them to you in your dream as few; and if He had shown them to you as many, you [believers] would have lost courage and would have disputed in the matter [of whether to fight], but Allāh saved [you from that]. Indeed, He is Knowing of that within the breasts.

Saheeh International