শব্দে শব্দে কুরআন › সূরা আল-আনফাল › আয়াত ৫২

সূরা আল-আনফাল, আয়াত ৫২ (৮:৫২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৮৩

كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ ۙ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِ ٱللَّهِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمْ ۗ إِنَّ ٱللَّهَ قَوِىٌّ شَدِيدُ ٱلْعِقَابِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এটা ফির‘আউনের বংশ ও তাদের পূর্ববর্তী লোকদের অবস্থার ন্যায়; তারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করেছিল। ফলে আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করলেন, নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তিমান ও কঠিন শাস্তিদাতা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যেমন, রীতি রয়েছে ফেরাউনের অনুসারীদের এবং তাদের পূর্বে যারা ছিল তাদের ব্যাপারে যে, এরা আল্লাহর নির্দেশের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং সেজন্য আল্লাহ তা’আলা তাদের পাকড়াও করেছেন তাদেরই পাপের দরুন। নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তিশালী, কঠিন শাস্তিদাতা।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যেমন ফির’আউনের অনুসারী ও তাদের পূর্ববর্তীদের অভ্যাস, তারা তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করেছে; অতঃপর আল্লাহ্‌ তাদেরকে তাদের পাপের জম্য পাকড়াও করেছেন। নিশ্চয় আল্লাহ্‌ শক্তিমান, কঠিন শাস্তিদাতা।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Theirs is] like the custom of the people of Pharaoh and of those before them. They disbelieved in the signs of Allāh, so Allāh seized them for their sins. Indeed, Allāh is Powerful and severe in penalty.

Saheeh International