শব্দে শব্দে কুরআন › সূরা আল-আনফাল › আয়াত ৫৪
সূরা আল-আনফাল, আয়াত ৫৪ (৮:৫৪) - শব্দে শব্দে অর্থ
كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ ۙ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِ رَبِّهِمْ فَأَهْلَكْنَـٰهُم بِذُنُوبِهِمْ وَأَغْرَقْنَآ ءَالَ فِرْعَوْنَ ۚ وَكُلٌّ كَانُوا۟ ظَـٰلِمِينَ
শব্দে শব্দে অর্থ
- كَدَأْبِমতো স্বভাবেরLike (the) way
- ءَالِবংশধরদের(of) people
- فِرْعَوْنَ ۙফিরাউনের(of) Firaun
- وَٱلَّذِينَও যারা (ছিলো)and those who
- مِنথেকে(were) from
- قَبْلِهِمْ ۚপূর্ব তাদের(এদের সাথে তাই হবে)before them
- كَذَّبُوا۟তারা অস্বীকার করেছিলোThey denied
- بِـَٔايَـٰتِপ্রতি নিদর্শনগুলোর(the) Signs
- رَبِّهِمْরবের তাদের(of) their Lord
- فَأَهْلَكْنَـٰهُمতাই ধ্বংস করেছিলাম আমরা তাদেরকেso We destroyed them
- بِذُنُوبِهِمْকারণে পাপসমূহের তাদেরfor their sins
- وَأَغْرَقْنَآএবং ডুবিয়ে দিয়েছিলাম আমরাand We drowned
- ءَالَবংশধরদের(the) people
- فِرْعَوْنَ ۚফিরআউনের(of) Firaun
- وَكُلٌّۭএবং সবাইand (they) all
- كَانُوا۟তারা ছিলোwere
- ظَـٰلِمِينَসীমালঙ্ঘনকারীwrongdoers
অনুবাদ
ফির‘আউনের বংশধর ও তৎপূর্বের জাতিসমূহের ন্যায় তারা তাদের রবের নিদর্শনসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছে। ফলে আমি তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করেছি এবং ফির‘আউনের বংশধরকে (সমুদ্রে) নিমজ্জিত করেছি, তারা প্রত্যেকেই ছিল যুলমকারী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যেমন ছিল রীতি ফেরাউনের বংশধর এবং যারা তাদের পূর্বে ছিল, তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল স্বীয় পালনকর্তার নিদর্শনসমূহকে। অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের দরুন এবং ডুবিয়ে মেরেছি ফেরাউনের বংশধরদেরকে। বস্তুতঃ এরা সবাই ছিল যালেম।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
যেমন ফির’আউনের অনুসারী ও তাদের পূর্ববর্তীদের অভ্যাস, তারা তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করেছে। অতঃপর আমি তাদেরকে ধ্বংস করেছি তাদের গুনাহ্র কারণে এবং আমি ফির’আউনের অনুসারীদেরকে নিমজ্জিত করেছি আর তারা সকলেই যালিম ছিলো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
[Theirs is] like the custom of the people of Pharaoh and of those before them. They denied the signs of their Lord, so We destroyed them for their sins, and We drowned the people of Pharaoh. And all [of them] were wrongdoers.
Saheeh International