শব্দে শব্দে কুরআন › সূরা আল-আনফাল › আয়াত ৬২

সূরা আল-আনফাল, আয়াত ৬২ (৮:৬২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৮৫

وَإِن يُرِيدُوٓا۟ أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ ٱللَّهُ ۚ هُوَ ٱلَّذِىٓ أَيَّدَكَ بِنَصْرِهِۦ وَبِٱلْمُؤْمِنِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর তারা যদি তোমাকে প্রতারিত করার ইচ্ছা করে তাহলে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি এমন (মহাশক্তিশালী) যে, (গাইবি) সাহায্য (ফেরেশতা) দ্বারা এবং মু’মিনগণ দ্বারা তোমাকে শক্তিশালী করেছেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

পক্ষান্তরে তারা যদি তোমাকে প্রতারণা করতে চায়, তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই তোমাকে শক্তি যুগিয়েছেন স্বীয় সাহায্যে ও মুসলমানদের মাধ্যমে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যদি তারা আপনাকে ধোঁকা দিতে চায়, তবে নিঃসন্দেহে আল্লাহ্‌ই আপনার জন্য যথেষ্ট; তিনি ওই সত্তা, যিনি আপনাকে শক্তি প্রদান করেছেন স্বীয় সাহায্য এবং মু’মিনদের দ্বারা।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But if they intend to deceive you - then sufficient for you is Allāh. It is He who supported you with His help and with the believers

Saheeh International