শব্দে শব্দে কুরআন › সূরা আল-আনফাল › আয়াত ৬৬

সূরা আল-আনফাল, আয়াত ৬৬ (৮:৬৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৮৫

ٱلْـَٔـٰنَ خَفَّفَ ٱللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا ۚ فَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُمْ أَلْفٌ يَغْلِبُوٓا۟ أَلْفَيْنِ بِإِذْنِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّـٰبِرِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আল্লাহ এক্ষণে তোমাদের গুরু দায়িত্ব লাঘব করে দিলেন, তোমাদের মধ্যে যে দৈহিক দুর্বলতা রয়েছে সে সম্পর্কে তিনি অবগত আছেন, এতদসত্ত্বেও তোমাদের মধ্যে একশ’ জন ধৈর্যশীল লোক থাকলে তারা দু’শ’ জন কাফিরের উপর জয়যুক্ত হবে, আর এক হাজার জন থাকলে তারা আল্লাহর হুকুমে দু’হাজার কাফিরের উপর বিজয় লাভ করবে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এখন বোঝা হালকা করে দিয়েছেন আল্লাহ তা’আলা তোমাদের উপর এবং তিনি জেনে নিয়েছেন যে, তোমাদের মধ্য দূর্বলতা রয়েছে। কাজেই তোমাদের মধ্যে যদি দৃঢ়চিত্ত একশ লোক বিদ্যমান থাকে, তবে জয়ী হবে দু’শর উপর। আর যদি তোমরা এক হাজার হও তবে আল্লাহর হুকুম অনুযায়ী জয়ী হবে দু’হাজারের উপর আর আল্লাহ রয়েছেন দৃঢ়চিত্ত লোকদের সাথে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এখন আল্লাহ্‌ তোমাদের উপর থেকে ভার লাঘব করেছেন এবং তিনি অবগত আছেন যে, তোমরা দুর্বল। সুতরাং যদি তোমাদের মধ্যে একশ’জন ধৈর্যশীল থাকে, তবে তারা দু’শ জনের উপর বিজয়ী হবে। আর যদি তোমাদের মধ্যে এক হাজার থাকে, তবে তারা দু’হাজারের উপর বিজয়ী হবে- আল্লাহ্‌র নির্দেশক্রমে; এবং আল্লাহ্‌ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Now, Allāh has lightened [the hardship] for you, and He knows that among you is weakness. So if there are from you one hundred [who are] steadfast, they will overcome two hundred. And if there are among you a thousand, they will overcome two thousand by permission of Allāh. And Allāh is with the steadfast.

Saheeh International