শব্দে শব্দে কুরআন › সূরা আল-আনফাল › আয়াত ৬৭

সূরা আল-আনফাল, আয়াত ৬৭ (৮:৬৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৮৫

مَا كَانَ لِنَبِىٍّ أَن يَكُونَ لَهُۥٓ أَسْرَىٰ حَتَّىٰ يُثْخِنَ فِى ٱلْأَرْضِ ۚ تُرِيدُونَ عَرَضَ ٱلدُّنْيَا وَٱللَّهُ يُرِيدُ ٱلْـَٔاخِرَةَ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

কোন নাবীর পক্ষে তখন পর্যন্ত বন্দী (জীবিত) রাখা শোভা পায়না, যতক্ষণ পর্যন্ত ভূ-পৃষ্ঠ (দেশ) হতে শক্র বাহিনী নির্মূল না হয়, তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ কামনা করছ, অথচ আল্লাহ চান তোমাদের পরকালের কল্যাণ, আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

নবীর পক্ষে উচিত নয় বন্দীদিগকে নিজের কাছে রাখা, যতক্ষণ না দেশময় প্রচুর রক্তপাত ঘটাবে। তোমরা পার্থিব সম্পদ কামনা কর, অথচ আল্লাহ চান আখেরাত। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী হেকমতওয়ালা।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

কোন নবীর সাথে সঙ্গত নয় যে, কাফিরদেরকে জীবিতাবস্থায় বন্দী করবেন, যতক্ষণ পর্যন্ত যমীনে তাদের খুন প্রবাহিত করবেন না; তোমরা দুনিয়ার সম্পদ কামনা করে থাকো এবং আল্লাহ্‌ চান আখিরাত; আর আল্লাহ্‌ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

It is not for a prophet to have captives [of war] until he inflicts a massacre [upon Allāh's enemies] in the land. You [i.e., some Muslims] desire the commodities of this world, but Allāh desires [for you] the Hereafter. And Allāh is Exalted in Might and Wise.

Saheeh International