শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ১০১

সূরা আত-তাওবাহ, আয়াত ১০১ (৯:১০১) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২০৩

وَمِمَّنْ حَوْلَكُم مِّنَ ٱلْأَعْرَابِ مُنَـٰفِقُونَ ۖ وَمِنْ أَهْلِ ٱلْمَدِينَةِ ۖ مَرَدُوا۟ عَلَى ٱلنِّفَاقِ لَا تَعْلَمُهُمْ ۖ نَحْنُ نَعْلَمُهُمْ ۚ سَنُعَذِّبُهُم مَّرَّتَيْنِ ثُمَّ يُرَدُّونَ إِلَىٰ عَذَابٍ عَظِيمٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর তোমাদের মরুবাসীদের মধ্য হতে কতিপয় লোক এবং মাদীনাবাসীদের মধ্য হতেও কতিপয় লোক এমন মুনাফিক রয়েছে যারা নিফাকের চরমে পৌঁছে গেছে। তুমি তাদেরকে জাননা, আমিই তাদেরকে জানি, আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করব, অতঃপর (পরকালেও) তারা মহা শাস্তির দিকে প্রত্যাবর্তিত হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর কিছু কিছু তোমার আশ-পাশের মুনাফেক এবং কিছু লোক মদীনাবাসী কঠোর মুনাফেকীতে অনঢ়। তুমি তাদের জান না; আমি তাদের জানি। আমি তাদেরকে আযাব দান করব দু’বার, তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহান আযাবের দিকে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তোমাদের আশপাশের কিছু সংখ্যক মরুবাসী মুনাফিক্ব আর কিছু সংখ্যক মদীনাবাস্বী; তাদের স্বভাবই হয়ে গেছে মুনাফিক্বী। আপনি তাদেরকে জানেন না, আমি তাদের জানি। অতি সত্বর আমি তাদেরকে দু’বার শাস্তি দেবো। অতঃপর মহাশাস্তির দিকে তারা প্রত্যাবর্তিত হবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And among those around you of the bedouins are hypocrites, and [also] from the people of Madīnah. They have persisted in hypocrisy. You, [O Muḥammad], do not know them, [but] We know them. We will punish them twice [in this world]; then they will be returned to a great punishment.

Saheeh International