শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ১০৩

সূরা আত-তাওবাহ, আয়াত ১০৩ (৯:১০৩) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২০৩

خُذْ مِنْ أَمْوَٰلِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَوٰتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

(হে নাবী!) তুমি তাদের ধন-সম্পদ হতে সাদাকাহ গ্রহণ কর, যদ্বারা তুমি তাদেরকে পবিত্র করে দিবে, আর তাদের জন্য দু‘আ কর। নিঃসন্দেহে তোমার দু‘আ হচ্ছে তাদের জন্য শান্তির কারণ, আর আল্লাহ খুব শোনেন, খুব জানেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তাদের মালামাল থেকে যাকাত গ্রহণ কর যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পার এর মাধ্যমে। আর তুমি তাদের জন্য দোয়া কর, নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ। বস্তুতঃ আল্লাহ সবকিছুই শোনেন, জানেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে মাহবূব! তাদের সম্পদ থেকে যাকাত সংগ্রহ করুন, যা দ্বারা আপনি তাদেরকে পরিচ্ছন্ন ও পবিত্র করবেন এবং তাদের জন্য মঙ্গলের জন্য দো’আ করুন। নিশ্চয় আপনার দো’আ তাদের অন্তরসমূহের প্রশান্তি এবং আল্লাহ্‌ শ্রোতা জ্ঞাতা।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Take, [O Muḥammad], from their wealth a charity by which you purify them and cause them increase, and invoke [Allāh's blessings] upon them. Indeed, your invocations are reassurance for them. And Allāh is Hearing and Knowing.

Saheeh International