শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ১০৫
সূরা আত-তাওবাহ, আয়াত ১০৫ (৯:১০৫) - শব্দে শব্দে অর্থ
وَقُلِ ٱعْمَلُوا۟ فَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُۥ وَٱلْمُؤْمِنُونَ ۖ وَسَتُرَدُّونَ إِلَىٰ عَـٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
শব্দে শব্দে অর্থ
- وَقُلِএবং বলোAnd say
- ٱعْمَلُوا۟তোমরা কাজ করোDo
- فَسَيَرَىঅতঃপর শীঘ্রই দেখবেনthen Allah will see
- ٱللَّهُআল্লাহthen Allah will see
- عَمَلَكُمْকাজ তোমাদেরyour deed
- وَرَسُولُهُۥএবং রাসূল তাঁরand His Messenger
- وَٱلْمُؤْمِنُونَ ۖএবং মু'মিনরাও (দেখবে)and the believers
- وَسَتُرَدُّونَএবং অচিরেই তোমাদের ফিরিয়ে নেয়া হবেAnd you will be brought back
- إِلَىٰ(তাঁর) দিকেto
- عَـٰلِمِ(যিনি) অবহিত(the) Knower
- ٱلْغَيْبِঅদৃশ্য(সম্পর্কে)(of) the unseen
- وَٱلشَّهَـٰدَةِএবং দৃশ্য (সম্পর্কেও)and the seen
- فَيُنَبِّئُكُمঅতঃপর জানাবেন তোমাদেরকেthen He will inform you
- بِمَاঐ বিষয়ে যাof what
- كُنتُمْতোমরা ছিলেyou used (to)
- تَعْمَلُونَকাজ করতেdo
অনুবাদ
হে নাবী! তুমি বলে দাওঃ তোমরা কাজ করতে থাক, অতঃপর তোমাদের কার্যকে অচিরেই দেখে নিবেন আল্লাহ, তাঁর রাসূল ও ঈমানদারগণ। আর নিশ্চয়ই তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে এমন এক সত্তার নিকট যিনি হচ্ছেন সকল অদৃশ্য ও প্রকাশ্য বিষয়ের জ্ঞাতা, অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের সকল কৃতকর্ম জানিয়ে দিবেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর তুমি বলে দাও, তোমরা আমল করে যাও, তার পরবর্তীতে আল্লাহ দেখবেন তোমাদের কাজ এবং দেখবেন রসূল ও মুসলমানগণ। তাছাড়া তোমরা শীগ্রই প্রত্যাবর্তিত হবে তাঁর সান্নিধ্যে যিনি গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত। তারপর তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে যা করতে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আপনি বলুন, ‘কাজ করো। এখন তোমাদের কাজ দেখবেন আল্লাহ্ ও তার রসূল এবং মুসলমানগণ। আর অবিলম্বে তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে, যিনি অদৃশ্য ও দৃশ্য সবই জানেন। অতঃপর তিনি তোমাদের কর্ম তোমাদেরকে জানিয়ে দেবেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And say, "Do [as you will], for Allāh will see your deeds, and [so will] His Messenger and the believers. And you will be returned to the Knower of the unseen and the witnessed, and He will inform you of what you used to do."
Saheeh International