শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ১০৭

সূরা আত-তাওবাহ, আয়াত ১০৭ (৯:১০৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২০৪

وَٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًۢا بَيْنَ ٱلْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِّمَنْ حَارَبَ ٱللَّهَ وَرَسُولَهُۥ مِن قَبْلُ ۚ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَآ إِلَّا ٱلْحُسْنَىٰ ۖ وَٱللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَـٰذِبُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর কেহ কেহ এমন আছে যারা এ উদ্দেশে মাসজিদ নির্মাণ করেছে যেন তারা (ইসলামের) ক্ষতি সাধন করে এবং কুফরী কথাবার্তা বলে, আর মু’মিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আর ঐ ব্যক্তির অবস্থানের ব্যবস্থা করে যে এর পূর্ব হতেই আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধী, আর তারা শপথ করে বলবে, মঙ্গল ভিন্ন আমাদের আর কোন উদ্দেশ্য নেই; আর আল্লাহ সাক্ষী আছেন যে, তারা সম্পূর্ণ মিথ্যাবাদী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যারা নির্মাণ করেছে মসজিদ জিদের বশে এবং কুফরীর তাড়নায় মুমিনদের মধ্যে বিভেদ সৃস্টির উদ্দেশ্যে এবং ঐ লোকের জন্য ঘাটি স্বরূপ যে পূর্ব থেকে আল্লাহ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করে আসছে, আর তারা অবশ্যই শপথ করবে যে, আমরা কেবল কল্যাণই চেয়েছি। পক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে, তারা সবাই মিথ্যুক।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং ওই সব লোক, যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধনের জন্য, কুফরের কারণে এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্য আর তারই প্রতীক্ষায়, যে ব্যক্তি পূর্ব থেকেই আল্লাহ্‌ ও তার রসূলের বিরোধী; এবং তারা অবশ্যই বহু শপথ করবে, ‘আমরা তো কল্যাণই চেয়েছি’। আর আল্লাহ্‌ (এ মর্মে) সাক্ষী যে, তারা নিঃসন্দেহে মিথ্যাবাদী।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And [there are] those [hypocrites] who took for themselves a mosque for causing harm and disbelief and division among the believers and as a station for whoever had warred against Allāh and His Messenger before. And they will surely swear, "We intended only the best." And Allāh testifies that indeed they are liars.

Saheeh International