শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ১০৯

সূরা আত-তাওবাহ, আয়াত ১০৯ (৯:১০৯) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২০৪

أَفَمَنْ أَسَّسَ بُنْيَـٰنَهُۥ عَلَىٰ تَقْوَىٰ مِنَ ٱللَّهِ وَرِضْوَٰنٍ خَيْرٌ أَم مَّنْ أَسَّسَ بُنْيَـٰنَهُۥ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٍ فَٱنْهَارَ بِهِۦ فِى نَارِ جَهَنَّمَ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তাহলে কোন্ ব্যক্তি উত্তম, যে ব্যক্তি স্বীয় ইমারাতের ভিত্তি আল্লাহভীতির উপর এবং তাঁর সন্তুষ্টির উপর স্থাপন করেছে অথবা সেই ব্যক্তি যে স্বীয় ইমারাতের ভিত্তি স্থাপন করেছে কোন গহবরের কিনারায়, যা ধ্বসে পড়ার উপক্রম, অতঃপর তা তাকে নিয়ে জাহান্নামের আগুনে পতিত হয়? আর আল্লাহ এমন যালিমদেরকে (ধর্মের) জ্ঞান দান করেননা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যে ব্যাক্তি স্বীয় গৃহের ভিত্তি রেখেছে কোন গর্তের কিনারায় যা ধ্বসে পড়ার নিকটবর্তী এবং অতঃপর তা ওকে নিয়ে দোযখের আগুনে পতিত হয়। আর আল্লাহ জালেমদের পথ দেখান না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তবে কি যে ব্যক্তি নিজ ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহ্‌র ভয় ও তার সন্তুষ্টির উপর সে-ই উত্তম, না ওই ব্যক্তি, যে তার ঘরের ভিত্তি স্থাপন করেছে এক গভীর গর্তের কিনারায়, ফলে তা তাকে নিয়ে জাহান্নামের আগুনে ধ্বসে পড়েছে? এবং আল্লাহ্‌ যালিমদেরকে পথ প্রদান করেন না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Then is one who laid the foundation of his building on righteousness [with fear] from Allāh and [seeking] His approval better or one who laid the foundation of his building on the edge of a bank about to collapse, so it collapsed with him into the fire of Hell? And Allāh does not guide the wrongdoing people.

Saheeh International