শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ১১১
সূরা আত-তাওবাহ, আয়াত ১১১ (৯:১১১) - শব্দে শব্দে অর্থ
۞ إِنَّ ٱللَّهَ ٱشْتَرَىٰ مِنَ ٱلْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَٰلَهُم بِأَنَّ لَهُمُ ٱلْجَنَّةَ ۚ يُقَـٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ ۖ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِى ٱلتَّوْرَىٰةِ وَٱلْإِنجِيلِ وَٱلْقُرْءَانِ ۚ وَمَنْ أَوْفَىٰ بِعَهْدِهِۦ مِنَ ٱللَّهِ ۚ فَٱسْتَبْشِرُوا۟ بِبَيْعِكُمُ ٱلَّذِى بَايَعْتُم بِهِۦ ۚ وَذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
শব্দে শব্দে অর্থ
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- ٱشْتَرَىٰকিনে নিয়েছেন(has) purchased
- مِنَহতেfrom
- ٱلْمُؤْمِنِينَমু'মিনদেরthe believers
- أَنفُسَهُمْজীবনকে তাদেরtheir lives
- وَأَمْوَٰلَهُمও ধনসম্পদকে তাদেরand their wealth
- بِأَنَّবিনিময়ে যেbecause
- لَهُمُজন্যে তাদের (রয়েছে)for them
- ٱلْجَنَّةَ ۚজান্নাত(is) Paradise
- يُقَـٰتِلُونَতারা লড়াই করেThey fight
- فِىমধ্যেin
- سَبِيلِপথের(the) way
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- فَيَقْتُلُونَঅতঃপর তারা মারেthey slay
- وَيُقْتَلُونَ ۖও তারা নিহত হয়and they are slain
- وَعْدًاপ্রতিশ্রুতি (রয়েছে)A promise
- عَلَيْهِসম্পর্কে এupon Him
- حَقًّۭاসত্যtrue
- فِىমধ্যেin
- ٱلتَّوْرَىٰةِতাওরাতেরthe Taurat
- وَٱلْإِنجِيلِও ইনজিলেরand the Injeel
- وَٱلْقُرْءَانِ ۚএবং কুরআনেওand the Quran
- وَمَنْএবং (আর) কেAnd who
- أَوْفَىٰঅধিক পালনকারী (হতে পারে)(is) more faithful
- بِعَهْدِهِۦসম্পর্কে প্রতিশ্রুতি তারto his promise
- مِنَচেয়েওthan
- ٱللَّهِ ۚআল্লাহরAllah
- فَٱسْتَبْشِرُوا۟অতএব তোমরা খুশি হওSo rejoice
- بِبَيْعِكُمُনিয়ে তোমাদের কেনা বেচারin your transaction
- ٱلَّذِىযাwhich
- بَايَعْتُمকেনাবেচা করছো তোমরাyou have contracted
- بِهِۦ ۚসাথে তাঁর[with it]
- وَذَٰلِكَএবং এটাAnd that
- هُوَসেইit
- ٱلْفَوْزُসফলতা(is) the success
- ٱلْعَظِيمُমহাthe great
অনুবাদ
নিঃসন্দেহে আল্লাহ মু’মিনদের নিকট থেকে তাদের প্রাণ ও তাদের ধন সম্পদসমূহকে এর বিনিময়ে ক্রয় করে নিয়েছেন যে, তাদের জন্য জান্নাত রয়েছে, তারা আল্লাহর পথে যুদ্ধ করে, যাতে তারা (কখনও) হত্যা করে এবং (কখনও) নিহত হয়, এর কারণে (জান্নাত প্রদানের) সত্য অঙ্গীকার করা হয়েছে তাওরাতে, ইঞ্জীলে এবং কুরআনে। নিজের অঙ্গীকার পালনকারী আল্লাহ অপেক্ষা অধিক আর কে আছে? অতএব তোমরা আনন্দ করতে থাক তোমাদের এই ক্রয় বিক্রয়ের উপর, যা তোমরা সম্পাদন করেছ, আর এটা হচ্ছে বিরাট সফলতা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে, তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহেঃ অতঃপর মারে ও মরে। তওরাত, ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেন-দেনের উপর, যা তোমরা করছ তাঁর সাথে। আর এ হল মহান সাফল্য।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
নিশ্চয় আল্লাহ্ মুসলমানদের নিকট থেকে তাদের সম্পদ ও জীবন খরিদ করে নিয়েছেন এর বিনিময়ে যে, তাদের জন্য জান্নাত রয়েছে। তারা আল্লাহ্র পথে যুদ্ধ করবে অতঃপর তারা হত্যা করবে এবং নিহত হবে। তার বদান্যতার দায়িত্বে সত্য প্রতিশ্রুতি তাওরাত, ইন্জীল ও ক্বোরআনে; এবং আল্লাহ্র চেয়ে বেশি অঙ্গীকার পূরণকারী কে আছে? সুতরাং তোমরা আনন্দ উদ্যাপন করো নিজেদের ব্যবসার জন্য, যা তোমরা তার সাথে করেছো এবং এটাই মহা সাফল্য।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Indeed, Allāh has purchased from the believers their lives and their properties [in exchange] for that they will have Paradise. They fight in the cause of Allāh, so they kill and are killed. [It is] a true promise [binding] upon Him in the Torah and the Gospel and the Qur’ān. And who is truer to his covenant than Allāh? So rejoice in your transaction which you have contracted. And it is that which is the great attainment.
Saheeh International