শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ১১৪

সূরা আত-তাওবাহ, আয়াত ১১৪ (৯:১১৪) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২০৫

وَمَا كَانَ ٱسْتِغْفَارُ إِبْرَٰهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوْعِدَةٍ وَعَدَهَآ إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥٓ أَنَّهُۥ عَدُوٌّ لِّلَّهِ تَبَرَّأَ مِنْهُ ۚ إِنَّ إِبْرَٰهِيمَ لَأَوَّٰهٌ حَلِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর ইবরাহীমের নিজ পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা শুধু সেই ও‘য়াদার কারণে ছিল, যে ও‘য়াদা সে তার সাথে করেছিল। অতঃপর যখন তার নিকট এ বিষয় প্রকাশ পেল যে, সে (পিতা) আল্লাহর দুশমন, তখন সে তা হতে সম্পূর্ণ রূপে নির্লিপ্ত হয়ে গেল। বাস্তবিকই ইবরাহীম ছিল অতিশয় কোমল হৃদয়, সহনশীল।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর ইব্রাহীম কর্তৃক স্বীয় পিতার মাগফেরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে, যা তিনি তার সাথে করেছিলেন। অতঃপর যখন তাঁর কাছে একথা প্রকাশ পেল যে, সে আল্লাহর শত্রু তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন। নিঃসন্দেহে ইব্রাহীম ছিলেন বড় কোমল হৃদয়, সহনশীল।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

ইব্রাহীমের আপন পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা, তা’তো ছিলো না, কিন্তু একটা ওয়াদার কারণে, যা সে তার সাথে করেছিলো। অতঃপর যখন ইব্রাহীমের নিকট সুস্পষ্ট হলো যে, সে আল্লাহ্‌র শত্রু, তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করলো। নিশ্চয়, ইব্রাহীম অতি ক্রন্দনকারী, সহনশীল।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And the request of forgiveness of Abraham for his father was only because of a promise he had made to him. But when it became apparent to him [i.e., Abraham] that he [i.e., the father] was an enemy to Allāh, he disassociated himself from him. Indeed was Abraham compassionate and patient.

Saheeh International