শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ১২৭

সূরা আত-তাওবাহ, আয়াত ১২৭ (৯:১২৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২০৭

وَإِذَا مَآ أُنزِلَتْ سُورَةٌ نَّظَرَ بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ هَلْ يَرَىٰكُم مِّنْ أَحَدٍ ثُمَّ ٱنصَرَفُوا۟ ۚ صَرَفَ ٱللَّهُ قُلُوبَهُم بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর যখন কোন সূরা নাযিল করা হয় তখন তারা একে অপরের দিকে তাকাতে থাকে (এবং ইঙ্গিতে বলে) তোমাদেরকে কেহ দেখছেনা তো? অতঃপর তারা চলে যায়; আল্লাহ তাদের অন্তরগুলিকে (আলো থেকে) ফিরিয়ে দিয়েছেন, কারণ তারা হচ্ছে নির্বোধ সমাজ!

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যখনই কোন সূরা অবতীর্ণ হয়, তখন তারা একে অন্যের দিকে তাকায় যে, কোন মুসলমান তোমাদের দেখছে কি-না-অতঃপর সরে পড়ে। আল্লাহ ওদের অন্তরকে সত্য বিমুখ করে দিয়েছেন! নিশ্চয়ই তারা নির্বোধ সম্প্রদায়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখনই কোন সূরা অবতীর্ণ হয়, তখন তারা একে অপরের দিকে তাকাতে থাকে, ‘কেউ তোমাদেরকে লক্ষ্য করছে না তো? অতঃপর ফিরে যায়। আল্লাহ্‌ তাদের অন্তর পাল্টিয়ে দিয়েছেন। কারণ, তারা বোধশক্তিহীন লোক।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And whenever a sūrah is revealed, they look at each other, [as if saying], "Does anyone see you?" and then they dismiss themselves. Allāh has dismissed their hearts because they are a people who do not understand.

Saheeh International