শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ১২৮
সূরা আত-তাওবাহ, আয়াত ১২৮ (৯:১২৮) - শব্দে শব্দে অর্থ
لَقَدْ جَآءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِٱلْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ
শব্দে শব্দে অর্থ
- لَقَدْনিশ্চয়ইCertainly
- جَآءَكُمْতোমাদের কাছে এসেছে তোমাদের(has) come to you
- رَسُولٌۭএকজন রাসূলa Messenger
- مِّنْমধ্য হতেfrom
- أَنفُسِكُمْনিজেদের তোমাদেরyourselves
- عَزِيزٌকষ্টদায়কGrievous
- عَلَيْهِকাছে তারto him
- مَاযা(is) what
- عَنِتُّمْতোমরা ক্ষতিগ্রস্ত হওyou suffer
- حَرِيصٌসে কল্যাণকামী(he is) concerned
- عَلَيْكُمজন্যে তোমাদেরover you
- بِٱلْمُؤْمِنِينَসাথে মু'মিনদেরto the believers
- رَءُوفٌۭস্নেহশীল(he is) kind
- رَّحِيمٌۭপরম দয়ালু(and) merciful
অনুবাদ
তোমাদের নিকট আগমন করেছে তোমাদেরই মধ্যকার এমন একজন রাসূল যার কাছে তোমাদের ক্ষতিকর বিষয় অতি কষ্টদায়ক মনে হয়, যে হচ্ছে তোমাদের খুবই হিতাকাংখী, মু’মিনদের প্রতি বড়ই স্নেহশীল, করুণাপরায়ণ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
নিশ্চয় তোমাদের নিকট তাশরীফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রসূল, যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়ার্দ্র, দয়ালু।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
There has certainly come to you a Messenger from among yourselves. Grievous to him is what you suffer; [he is] concerned over you [i.e., your guidance] and to the believers is kind and merciful.
Saheeh International