শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৩১
সূরা আত-তাওবাহ, আয়াত ৩১ (৯:৩১) - শব্দে শব্দে অর্থ
ٱتَّخَذُوٓا۟ أَحْبَارَهُمْ وَرُهْبَـٰنَهُمْ أَرْبَابًا مِّن دُونِ ٱللَّهِ وَٱلْمَسِيحَ ٱبْنَ مَرْيَمَ وَمَآ أُمِرُوٓا۟ إِلَّا لِيَعْبُدُوٓا۟ إِلَـٰهًا وَٰحِدًا ۖ لَّآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۚ سُبْحَـٰنَهُۥ عَمَّا يُشْرِكُونَ
শব্দে শব্দে অর্থ
- ٱتَّخَذُوٓا۟তারা গ্রহণ করেছেThey have taken
- أَحْبَارَهُمْপন্ডিতদেরকে তাদেরtheir rabbis
- وَرُهْبَـٰنَهُمْও সংসার-বিরাগীদেরকে তাদেরand their monks
- أَرْبَابًۭاরব হিসেবে (অর্থাৎ হুকুম দেয়ার মালিক)(as) Lords
- مِّنবাদbesides
- دُونِদিয়েbesides
- ٱللَّهِআল্লাহকেAllah
- وَٱلْمَسِيحَও মসীহকেand the Messiah
- ٱبْنَপুত্রson
- مَرْيَمَমারইয়ামের(of) Maryam
- وَمَآঅথচ নাAnd not
- أُمِرُوٓا۟তাদেরকে নির্দেশ দেয়া হয়েছেthey were commanded
- إِلَّاএ ছাড়াexcept
- لِيَعْبُدُوٓا۟যেন তারা ইবাদত করেthat they worship
- إِلَـٰهًۭاইলাহরOne God
- وَٰحِدًۭا ۖএকই (অর্থাৎ আল্লাহর)One God
- لَّآনেই(There) is no
- إِلَـٰهَকোনো ইলাহgod
- إِلَّاছাড়াexcept
- هُوَ ۚতিনিHim
- سُبْحَـٰنَهُۥতিনি পবিত্রGlory be to Him
- عَمَّاতা হতে যাfrom what
- يُشْرِكُونَতারা শিরক করছেthey associate (with Him)
অনুবাদ
তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পন্ডিত ও ধর্ম যাজকদেরকে রাব্ব বানিয়ে নিয়েছে এবং মারইয়ামের পুত্র মসীহকেও। অথচ তাদের প্রতি শুধু এই আদেশ করা হয়েছে যে, তারা শুধুমাত্র এক মা‘বূদের ইবাদাত করবে যিনি ব্যতীত ইলাহ হওয়ার যোগ্য কেহই নয়। তিনি তাদের অংশী স্থির করা হতে পবিত্র।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা তাদের পন্ডিত ও সংসার-বিরাগীদিগকে তাদের পালনকর্তারূপে গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত এবং মরিয়মের পুত্রকেও। অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের এবাদতের জন্য। তিনি ছাড়া কোন মাবুদ নেই, তারা তাঁর শরীক সাব্যস্ত করে, তার থেকে তিনি পবিত্র।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তারা আল্লাহ্ ব্যতীত তাদের পাদ্রী ও সংসারবিরাগীদেরকে খোদারূপে গ্রহণ করে নিয়েছে এবং মরিয়ম তনয় মসীহকেও; কিন্তু তারা একমাত্র আল্লাহ্র ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছিলো; তিনি ব্যতীত অন্য কারো ইবাদত নেই। তিনি পবিত্র তাদের শির্ক থেকে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They have taken their scholars and monks as lords besides Allāh, and [also] the Messiah, the son of Mary. And they were not commanded except to worship one God; there is no deity except Him. Exalted is He above whatever they associate with Him.
Saheeh International