শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৩৪
সূরা আত-তাওবাহ, আয়াত ৩৪ (৯:৩৪) - শব্দে শব্দে অর্থ
۞ يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ كَثِيرًا مِّنَ ٱلْأَحْبَارِ وَٱلرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَٰلَ ٱلنَّاسِ بِٱلْبَـٰطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ ۗ وَٱلَّذِينَ يَكْنِزُونَ ٱلذَّهَبَ وَٱلْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِى سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
শব্দে শব্দে অর্থ
- يَـٰٓأَيُّهَاহেO you who believe
- ٱلَّذِينَযারাO you who believe
- ءَامَنُوٓا۟ঈমান এনেছোO you who believe
- إِنَّনিশ্চয়ইIndeed
- كَثِيرًۭاঅধিকাংশmany
- مِّنَমধ্য হতেof
- ٱلْأَحْبَارِ(আহলে কিতাব) পন্ডিতদেরthe rabbis
- وَٱلرُّهْبَانِও সংসার-বিরাগীদের (অবস্থা এই যে)and the monks
- لَيَأْكُلُونَঅবশ্যই তারা খায়surely eat
- أَمْوَٰلَধনসম্পদ(the) wealth
- ٱلنَّاسِমানুষের(of) the people
- بِٱلْبَـٰطِلِভাবে অন্যায়in falsehood
- وَيَصُدُّونَও তারা বাধা দেয়and hinder
- عَنহতেfrom
- سَبِيلِপথ(the) way
- ٱللَّهِ ۗআল্লাহর(of) Allah
- وَٱلَّذِينَএবং যারাAnd those who
- يَكْنِزُونَজমা করে রাখেhoard
- ٱلذَّهَبَসোনাthe gold
- وَٱلْفِضَّةَও রূপাand the silver
- وَلَاএবং নাand (do) not
- يُنفِقُونَهَاতারা ব্যয় করে তাspend it
- فِىমধ্যেin
- سَبِيلِপথের(the) way
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- فَبَشِّرْهُمতাই সুসংবাদ দাও তাদেরকে[so] give them tidings
- بِعَذَابٍসম্পর্কে শাস্তিof a punishment
- أَلِيمٍۢঅতি কষ্টদায়কpainful
অনুবাদ
হে মু’মিনগণ! অধিকাংশ আহবার এবং রুহবান (ইয়াহুদ ও খৃষ্টানদের আলেম ও ধর্ম যাজক) মানুষের ধন-সম্পদ শারীয়াত বিরুদ্ধ উপায়ে ভক্ষণ করে এবং আল্লাহর পথ হতে বিরত রাখে, আর যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করেনা, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক এক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
হে ঈমানদারগণ! পন্ডিত ও সংসারবিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে। আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে, ঈমানদারগণ! নিশ্চয় বহু পাদ্রী ও সংসারবিরাগী মানুষের ধন অন্যায়ভাবে খেয়ে বসে এবং আল্লাহ্র পথ থেকে নিবৃত্ত করে আর ওই সব লোক, যারা সঞ্চিত করে রাখে স্বর্ণ ও রৌপ্য এবং তা আল্লাহ্র পথে ব্যয় করে না; তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন বেদনাদায়ক শাস্তির;
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
O you who have believed, indeed many of the scholars and the monks devour the wealth of people unjustly and avert [them] from the way of Allāh. And those who hoard gold and silver and spend it not in the way of Allāh - give them tidings of a painful punishment.
Saheeh International