শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৩৬
সূরা আত-তাওবাহ, আয়াত ৩৬ (৯:৩৬) - শব্দে শব্দে অর্থ
إِنَّ عِدَّةَ ٱلشُّهُورِ عِندَ ٱللَّهِ ٱثْنَا عَشَرَ شَهْرًا فِى كِتَـٰبِ ٱللَّهِ يَوْمَ خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ مِنْهَآ أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا۟ فِيهِنَّ أَنفُسَكُمْ ۚ وَقَـٰتِلُوا۟ ٱلْمُشْرِكِينَ كَآفَّةً كَمَا يُقَـٰتِلُونَكُمْ كَآفَّةً ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُتَّقِينَ
শব্দে শব্দে অর্থ
- إِنَّনিশ্চয়ইIndeed
- عِدَّةَসংখ্যা(the) number
- ٱلشُّهُورِমাসগুলোর(of) the months
- عِندَকাছেwith
- ٱللَّهِআল্লাহরAllah
- ٱثْنَاদুই(is) twelve
- عَشَرَদশ (বারো)(is) twelve
- شَهْرًۭاমাসগুলোরmonths
- فِىঅনুযায়ীin
- كِتَـٰبِবিধান(the) ordinance
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- يَوْمَ(তখন হতে) যেদিন(from the) Day
- خَلَقَতিনি সৃষ্টি করেছেনHe created
- ٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহthe heavens
- وَٱلْأَرْضَও পৃথিবীand the earth
- مِنْهَآমধ্যে তারof them
- أَرْبَعَةٌচার (মাস)four
- حُرُمٌۭ ۚনিষিদ্ধ(are) sacred
- ذَٰلِكَএটাইThat
- ٱلدِّينُবিধান(is) the religion
- ٱلْقَيِّمُ ۚসুপ্রতিষ্ঠিতthe upright
- فَلَاসুতরাং নাso (do) not
- تَظْلِمُوا۟তোমরা অবিচার করোwrong
- فِيهِنَّমধ্যে তারtherein
- أَنفُسَكُمْ ۚতোমাদের নিজেদের উপরyourselves
- وَقَـٰتِلُوا۟এবং তোমরা যুদ্ধ করোAnd fight
- ٱلْمُشْرِكِينَমুশরিকদের (সাথে)the polytheists
- كَآفَّةًۭসমবেতভাবেall together
- كَمَاযেমনas
- يُقَـٰتِلُونَكُمْতোমাদের সাথে তারা যুদ্ধ করেthey fight you
- كَآفَّةًۭ ۚসমবেতভাবেall together
- وَٱعْلَمُوٓا۟এবং তোমরা জেনে রাখোAnd know
- أَنَّযেthat
- ٱللَّهَআল্লাহAllah
- مَعَসাথে (আছেন)(is) with
- ٱلْمُتَّقِينَমুত্তাকীদেরthe righteous
অনুবাদ
নিশ্চয়ই আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাস গণনায় বারটি। এর মধ্যে বিশেষ রূপে চারটি মাস হচ্ছে সম্মানিত। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম। অতএব তোমরা এ মাসগুলিতে (ধর্মের বিরুদ্ধাচরণ করে) নিজেদের ক্ষতি সাধন করনা, আর মুশরিকদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ কর, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ করে। আর জেনে রেখ যে, আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
নিশ্চয় আল্লাহর বিধান ও গননায় মাস বারটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ কর সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকীনদের সাথে রয়েছেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
নিশ্চয় মাসগুলোর সংখ্যা আল্লাহ্র নিকট বার মাস, আল্লাহ্র কিতাবের মধ্যে, যখন থেকে তিনি আসমান যমীন সৃষ্টি করেছেন। তন্মধ্যে চারটা সম্মানিত। এটা সোজা দ্বীন। সুতরাং এ মাসগুলোর মধ্যে নিজেদের আত্নাগুলোর উপর যুলুম করো না এবং মুশরিকদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করো, যেমনিভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করে এবং জেনে রেখো যে, আল্লাহ্ খোদাভীরুদের সাথে আছেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Indeed, the number of months with Allāh is twelve [lunar] months in the register of Allāh [from] the day He created the heavens and the earth; of these, four are sacred. That is the correct religion [i.e., way], so do not wrong yourselves during them. And fight against the disbelievers collectively as they fight against you collectively. And know that Allāh is with the righteous [who fear Him].
Saheeh International