শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৪৫

সূরা আত-তাওবাহ, আয়াত ৪৫ (৯:৪৫) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৯৪

إِنَّمَا يَسْتَـْٔذِنُكَ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَٱرْتَابَتْ قُلُوبُهُمْ فَهُمْ فِى رَيْبِهِمْ يَتَرَدَّدُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অবশ্যই ঐসব লোক তোমার কাছে অব্যাহতি চেয়ে থাকে যারা আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি ঈমান রাখেনা, তারা তাদের অন্তরসমূহ সন্দেহে নিপতিত রয়েছে। অতএব তারা নিজেদের সন্দেহে হতবুদ্ধি হয়ে রয়েছে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

নিঃসন্দেহে তারাই আপনার কাছে অব্যাহতি চায়, যারা আল্লাহ ও রোজ কেয়ামতে ঈমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে, সুতরাং সন্দেহের আবর্তে তারা ঘুরপাক খেয়ে চলেছে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আপনার নিকট এ ছুটি প্রার্থনা করছে তারাই, যারা আল্লাহ্‌ ও ক্বিয়ামতের উপর ঈমান রাখে না এবং যাদের অন্তর সংশয়ে পড়েছে। সুতরাং তারা তো আপন সংশয়ে দ্বিধাগ্রস্ত।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Only those would ask permission of you who do not believe in Allāh and the Last Day and whose hearts have doubted, and they, in their doubt, are hesitating.

Saheeh International