শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৪৬

সূরা আত-তাওবাহ, আয়াত ৪৬ (৯:৪৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৯৪

۞ وَلَوْ أَرَادُوا۟ ٱلْخُرُوجَ لَأَعَدُّوا۟ لَهُۥ عُدَّةً وَلَـٰكِن كَرِهَ ٱللَّهُ ٱنۢبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِيلَ ٱقْعُدُوا۟ مَعَ ٱلْقَـٰعِدِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর যদি তারা (যুদ্ধে) যাত্রা করার ইচ্ছা করত তাহলে সেজন্য কিছু সরঞ্জামতো প্রস্তুত করত, কিন্তু আল্লাহ তাদের যাত্রাকে অপছন্দ করেছেন, এ জন্য তাদেরকে তাওফীক দেননি এবং বলে দেয়া হল, তোমরাও এখানেই অক্ষম লোকদের সাথে বসে থাকো।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যদি তারা বের হবার সংকল্প নিত, তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করতো। কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয়, তাই তাদের নিবৃত রাখলেন এবং আদেশ হল বসা লোকদের সাথে তোমরা বসে থাক।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যদি তাদের বের হবার ইচ্ছা থাকতো, তবে তজ্জন্য সরঞ্জাম প্রস্তুত করতো। কিন্তু আল্লাহ্‌রই নিকট তাদের অভিযাত্রা মনঃপূত হলো না; সুতরাং তাদের মধ্যে অলসতা ভর্তি করে দিলেন এবং বলা হলো, ‘যারা বসে রয়েছে তাদের সাথে বসে থাকো’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if they had intended to go forth, they would have prepared for it [some] preparation. But Allāh disliked their being sent, so He kept them back, and they were told, "Remain [behind] with those who remain."

Saheeh International