শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৪৮

সূরা আত-তাওবাহ, আয়াত ৪৮ (৯:৪৮) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৯৫

لَقَدِ ٱبْتَغَوُا۟ ٱلْفِتْنَةَ مِن قَبْلُ وَقَلَّبُوا۟ لَكَ ٱلْأُمُورَ حَتَّىٰ جَآءَ ٱلْحَقُّ وَظَهَرَ أَمْرُ ٱللَّهِ وَهُمْ كَـٰرِهُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

পূর্বেও তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল এবং তোমার কার্যক্রম ব্যর্থ করার চেষ্টায় রত ছিল। শেষ পর্যন্ত হক ও আল্লাহর নির্দেশ প্রকাশমান হল, যদিও তা তাদের মনঃপুত ছিলনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা পূর্বে থেকেই বিভেদ সৃষ্টির সুযোগ সন্ধানে ছিল এবং আপনার কার্যসমূহ উল্টা-পাল্টা করে দিচ্ছিল। শেষ পর্যন্ত সত্য প্রতিশ্রুতি এসে গেল এবং জয়ী হল আল্লাহর হুকুম, যে অবস্থায় তারা মন্দবোধ করল।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

নিঃসন্দেহে তারা প্রথমেই ফিত্‌না চেয়েছিলো এবং হে মাহবূব! আপনার জন্য তারা কার্যপ্রণালীকে ওলট পালট করে ফেলেছে, শেষ পর্যন্ত সত্য এলো এবং আল্লাহ্‌র হুকুম প্রকাশ পেলো আর (তা) তাদের অপছন্দনীয় ছিলো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

They had already desired dissension before and had upset matters for you until the truth came and the ordinance [i.e., victory] of Allāh appeared, while they were averse.

Saheeh International