শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৫১

সূরা আত-তাওবাহ, আয়াত ৫১ (৯:৫১) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৯৫

قُل لَّن يُصِيبَنَآ إِلَّا مَا كَتَبَ ٱللَّهُ لَنَا هُوَ مَوْلَىٰنَا ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

বলঃ আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন তা ছাড়া অন্য কোন বিপদ আমাদের উপর আপতিত হবেনা, তিনিই আমাদের কর্ম বিধায়ক, আর সকল মু’মিনের কর্তব্য হল, তারা যেন নিজেদের যাবতীয় কাজে আল্লাহর উপরই নির্ভর করে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আপনি বলুন, আমাদের কাছে কিছুই পৌঁছবে না, কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন; তিনি আমাদের কার্যনির্বাহক। আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আপনি বলুন, ‘আমাদের নিকট পৌছবে না, কিন্তু তাই, যা আল্লাহ্‌ আমাদের জন্য লিবিবদ্ধ করে দিয়েছেন তিনি আমাদের মুনিব এবং আল্লাহ্‌র উপরই মুসলমানদের নির্ভর করা উচিত।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Say, "Never will we be struck except by what Allāh has decreed for us; He is our protector." And upon Allāh let the believers rely.

Saheeh International