শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৫৮

সূরা আত-তাওবাহ, আয়াত ৫৮ (৯:৫৮) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৯৬

وَمِنْهُم مَّن يَلْمِزُكَ فِى ٱلصَّدَقَـٰتِ فَإِنْ أُعْطُوا۟ مِنْهَا رَضُوا۟ وَإِن لَّمْ يُعْطَوْا۟ مِنْهَآ إِذَا هُمْ يَسْخَطُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর তাদের মধ্যে এমন কতক লোক রয়েছে যারা সাদাকাহর (বন্টন) ব্যাপারে তোমার প্রতি দোষারোপ করে, অতঃপর যদি তারা ঐ সমস্ত সাদাকাহ হতে (অংশ) প্রাপ্ত হয় তাহলে তারা সন্তুষ্ট হয়, আর যদি তারা তা থেকে বঞ্চিত হয় তাহলে তারা অসন্তুষ্ট হয়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা সদকা বন্টনে আপনাকে দোষারূপ করে। এর থেকে কিছু পেলে সন্তুষ্ট হয় এবং না পেলে বিক্ষুব্ধ হয়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তাদের মধ্যে কেউ এমন আছে যে, সাদক্বাহ বণ্টনের ক্ষেত্রে আপনার সমালোচনা করে, সুতরাং যদি সেগুলো থেকে কিছু পায়, তবে সন্তুষ্ট হয়ে যায়, আর যদি না পায়, তবে তখনই তারা নারায হয়ে যায়।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And among them are some who criticize you concerning the [distribution of] charities. If they are given from them, they approve; but if they are not given from them, at once they become angry.

Saheeh International