শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৬৩

সূরা আত-তাওবাহ, আয়াত ৬৩ (৯:৬৩) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৯৭

أَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّهُۥ مَن يُحَادِدِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَأَنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَـٰلِدًا فِيهَا ۚ ذَٰلِكَ ٱلْخِزْىُ ٱلْعَظِيمُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা কি জানেনা যে, আল্লাহ ও তাঁর রাসূলের যারা বিরুদ্ধাচরণ করে, এমন লোকের ভাগ্যে রয়েছে জাহান্নামের আগুন? তারা তাতে অনন্তকাল থাকবে, এটা হচ্ছে চরম লাঞ্ছনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা কি একথা জেনে নেয়নি যে, আল্লাহর সাথে এবং তাঁর রসূলের সাথে যে মোকাবেলা করে তার জন্যে নির্ধারিত রয়েছে দোযখ; তাতে সব সময় থাকবে। এটিই হল মহা-অপমান।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তারা কি জানে না যে, যে ব্যক্তি বিরোধিতা করে আল্লাহ্‌ ও তার রসূলের, তবে তার জন্য জাহান্নামের আগুন রয়েছে, যেখানে সে স্থায়ীভাবে থাকবে। এটাই বড় লাঞ্ছনা।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Do they not know that whoever opposes Allāh and His Messenger - that for him is the fire of Hell, wherein he will abide eternally? That is the great disgrace.

Saheeh International