শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৬৪

সূরা আত-তাওবাহ, আয়াত ৬৪ (৯:৬৪) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৯৭

يَحْذَرُ ٱلْمُنَـٰفِقُونَ أَن تُنَزَّلَ عَلَيْهِمْ سُورَةٌ تُنَبِّئُهُم بِمَا فِى قُلُوبِهِمْ ۚ قُلِ ٱسْتَهْزِءُوٓا۟ إِنَّ ٱللَّهَ مُخْرِجٌ مَّا تَحْذَرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

মুনাফিকরা আশংকা করে যে, তাদের (মুসলিমদের) প্রতি না জানি এমন কোন সূরা নাযিল হয় যা তাদের (মুনাফিকদের) অন্তরের কথা অবহিত করে দেয়। তুমি বলে দাওঃ হ্যাঁ, তোমরা বিদ্রুপ করতে থাক, নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়কে প্রকাশ করেই দিবেন যে সম্বন্ধে তোমরা আশংকা করছিলে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

মুনাফেকরা এ ব্যাপারে ভয় করে যে, মুসলমানদের উপর না এমন কোন সূরা নাযিল হয়, যাতে তাদের অন্তরের গোপন বিষয় অবহিত করা হবে। সুতরাং আপনি বলে দিন, ঠাট্টা-বিদ্রপ করতে থাক; আল্লাহ তা অবশ্যই প্রকাশ করবেন যার ব্যাপারে তোমরা ভয় করছ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

মুনাফিক্বরা ভয় করে- তাদের উপর এমন কোন সূরা নাযিল হয় কিনা, যা তাদের অন্তরের গোপন কথা ব্যক্ত করে দেবে! আপনি বলুন! ‘বিদ্রূপ করতে থাকো, আল্লাহ্‌ অবশ্যই প্রকাশ করবেন যার তোমাদের ভয় রয়েছে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

The hypocrites are apprehensive lest a sūrah be revealed about them, informing them of what is in their hearts. Say, "Mock [as you wish]; indeed, Allāh will expose that which you fear."

Saheeh International