শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৬৫

সূরা আত-তাওবাহ, আয়াত ৬৫ (৯:৬৫) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৯৭

وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِٱللَّهِ وَءَايَـٰتِهِۦ وَرَسُولِهِۦ كُنتُمْ تَسْتَهْزِءُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর যদি তাদেরকে জিজ্ঞেস কর তাহলে তারা বলে দিবেঃ আমরাতো শুধু আলাপ আলোচনা ও হাসি তামাশা করছিলাম। তুমি বলঃ তাহলে কি তোমরা আল্লাহ, তাঁর আয়াতসমূহ এবং তাঁর রাসূলের প্রতি হাসি তামাসা করছিলে?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস কর, তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তাঁর হুকুম আহকামের সাথে এবং তাঁর রসূলের সাথে ঠাট্টা করছিলে?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং হে মাহবূব! যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তবে বলবে, ‘আমরা তো এমনি হাসি-খেলার মধ্যে ছিলাম’। আপনি বলুন, ‘তোমরা কি আল্লাহ্‌, তার নিদর্শনসমূহ এবং তার রসূলকে বিদ্রূপ করছিলে’?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if you ask them, they will surely say, "We were only conversing and playing." Say, "Is it Allāh and His verses and His Messenger that you were mocking?"

Saheeh International