শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৬৯
সূরা আত-তাওবাহ, আয়াত ৬৯ (৯:৬৯) - শব্দে শব্দে অর্থ
كَٱلَّذِينَ مِن قَبْلِكُمْ كَانُوٓا۟ أَشَدَّ مِنكُمْ قُوَّةً وَأَكْثَرَ أَمْوَٰلًا وَأَوْلَـٰدًا فَٱسْتَمْتَعُوا۟ بِخَلَـٰقِهِمْ فَٱسْتَمْتَعْتُم بِخَلَـٰقِكُمْ كَمَا ٱسْتَمْتَعَ ٱلَّذِينَ مِن قَبْلِكُم بِخَلَـٰقِهِمْ وَخُضْتُمْ كَٱلَّذِى خَاضُوٓا۟ ۚ أُو۟لَـٰٓئِكَ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ
শব্দে শব্দে অর্থ
- كَٱلَّذِينَ(তাদের) মতো যারাLike those
- مِنথেকেbefore you
- قَبْلِكُمْপূর্ব তোমাদের(ছিলো)before you
- كَانُوٓا۟তারা ছিলোthey were
- أَشَدَّপ্রবলতরmightier
- مِنكُمْচেয়ে তোমাদেরthan you
- قُوَّةًۭশক্তিতে(in) strength
- وَأَكْثَرَও অধিকand more abundant
- أَمْوَٰلًۭاধনসম্পদে(in) wealth
- وَأَوْلَـٰدًۭاও সন্তান-সন্তুতিতেand children
- فَٱسْتَمْتَعُوا۟অতঃপর তারা ভোগ করেছেSo they enjoyed
- بِخَلَـٰقِهِمْতাদেরtheir portion
- فَٱسْتَمْتَعْتُمএখন তোমরা ভোগ করেছোand you have enjoyed
- بِخَلَـٰقِكُمْতোমাদেরyour portion
- كَمَاযেমনlike
- ٱسْتَمْتَعَভোগ করেছেenjoyed
- ٱلَّذِينَযারাthose
- مِنথেকেbefore you
- قَبْلِكُمপূর্ব তোমাদের (ছিলো)before you
- بِخَلَـٰقِهِمْতাদেরtheir portion
- وَخُضْتُمْও তোমরা আলাপ-আলোচনা করেছোand you indulge
- كَٱلَّذِىমতো তাদের যারাlike the one who
- خَاضُوٓا۟ ۚতারা আলাপ-আলোচনা করেছেindulges (in idle talk)
- أُو۟لَـٰٓئِكَঐসব লোকেরThose
- حَبِطَتْনষ্ট হয়েছেworthless
- أَعْمَـٰلُهُمْকাজকর্ম তাদের(are) their deeds
- فِىমধ্যেin
- ٱلدُّنْيَاপৃথিবীরthe world
- وَٱلْـَٔاخِرَةِ ۖএবং আখেরাতেওand (in) the Hereafter
- وَأُو۟لَـٰٓئِكَএবং ঐসব লোকAnd those
- هُمُতারাইthey
- ٱلْخَـٰسِرُونَক্ষতিগ্রস্ত(are) the losers
অনুবাদ
তোমাদের পূর্বে যারা গত হয়েছে, যারা ছিল তোমাদের চেয়ে অধিকতর শক্তিশালী এবং ধন-সম্পদ ও সন্তানাদীর প্রাচুর্য্যও ছিল তোমাদের চেয়ে অনেক বেশী; তারা তাদের (পার্থিব) অংশ দ্বারা যথেষ্ট উপকার লাভ করেছে। অতঃপর তোমরাও তোমাদের (পার্থিব) অংশ দ্বারা খুব উপকার লাভ করলে যেমন, তোমাদের পূর্ববর্তীরা নিজেদের অংশ দ্বারা ফল ভোগ করেছিল; আর তোমরাও ব্যাঙ্গাত্মক হাসি তামাসায় এরূপভাবে নিমগ্ন রয়েছ যেমন তারা নিমগ্ন হয়েছিল। তাদের কার্যসমূহ বিনষ্ট হয়ে গেছে দুনিয়ায় ও আখিরাতে, আর তারাই ক্ষতিগ্রস্ত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকেরা তোমাদের চেয়ে বেশী ছিল শক্তিতে এবং ধন-সম্পদের ও সন্তান-সন্ততির অধিকারীও ছিল বেশী; অতঃপর উপকৃত হয়েছে নিজেদের ভাগের দ্বারা আবার তোমরা ফায়দা উঠিয়েছ তোমাদের ভাগের দ্বারা-যেমন করে তোমাদের পূর্ববর্তীরা ফায়দা উঠিয়েছিল নিজেদের ভাগের দ্বারা। আর তোমরাও বলছ তাদেরই চলন অনুযায়ী। তারা ছিল সে লোক, যাদের আমলসমূহ নিঃশেষিত হয়ে গেছে দুনিয়া ও আখেরাতে। আর তারাই হয়েছে ক্ষতির সম্মুখীন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
যেমন ওই সব লোক, যারা তোমাদের পূর্ববর্তী যুগে ছিলো, তোমাদের চেয়ে শক্তিতে অধিক ছিলো এবং তাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের চেয়ে বেশী ছিলো; সুতরাং তারা নিজেদের অংশ ভোগ করে গেছে, অতঃপর তোমরা তোমাদের অংশ ভোগ করেছো, যেমনিভবে তোমাদের পূর্ববর্তীগণ তাদের অংশ ভোগ করে গেছে। আর তোমরা অনর্থক আলাপ-আলোচনায় লিপ্ত হয়েছো, যেমন তারা লিপ্ত হয়েছিলো। তাদের কর্ম বিনিষ্ট হয়েছে- দুনিয়া ও আখিরাতে এবং ওই সব লোকই ক্ষতির মধ্যে রয়েছে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
[You disbelievers are] like those before you; they were stronger than you in power and more abundant in wealth and children. They enjoyed their portion [of worldly enjoyment], and you have enjoyed your portion as those before you enjoyed their portion, and you have engaged [in vanities] like that in which they engaged. [It is] those whose deeds have become worthless in this world and in the Hereafter, and it is they who are the losers.
Saheeh International