শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৭০

সূরা আত-তাওবাহ, আয়াত ৭০ (৯:৭০) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৯৮

أَلَمْ يَأْتِهِمْ نَبَأُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَقَوْمِ إِبْرَٰهِيمَ وَأَصْحَـٰبِ مَدْيَنَ وَٱلْمُؤْتَفِكَـٰتِ ۚ أَتَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ ۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَـٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তাদের কাছে কি ঐ সব লোকের সংবাদ পৌঁছেনি যারা তাদের পূর্বে গত হয়েছে, নূহ সম্প্রদায় এবং আদ ও ছামূদ সম্প্রদায়, আর ইবরাহীমের সম্প্রদায় এবং মাদইয়ানের অধিবাসীরা এবং বিধ্বস্ত জনপদগুলির? তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল। বস্তুতঃ আল্লাহ তাদের প্রতি অত্যাচার করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার করেছিল।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তাদের সংবাদ কি এদের কানে এসে পৌঁছায়নি, যারা ছিল তাদের পূর্বে; নূহের আ’দের ও সামুদের সম্প্রদায় এবং ইব্রাহীমের সম্প্রদায়ের এবং মাদইয়ানবাসীদের? এবং সেসব জনপদের যেগুলোকে উল্টে দেয়া হয়েছিল? তাদের কাছে এসেছিলেন তাদের নবী পরিষ্কার নির্দেশ নিয়ে। বস্তুতঃ আল্লাহ তো এমন ছিলেন না যে, তাদের উপর জুলুম করতেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করতো।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তাদের নিকট কি তাদের পূর্ববর্তীদের সংবাদ আসে নি- নূহের সম্প্রদায়, ‘আদ, সামূদ ও ইব্রাহীমের সম্প্রদায়, এবং মাদ্‌ইয়ানবাসীদের আর ওই বস্তিগুলোর, যেগুলোকে উল্টিয়ে দেওয়া হয়েছে? তাদের রসূলগণ তাদের নিয়ে এসেছিলেন। সুতরাং তাদের উপর যুলুম করা আল্লাহ্‌র শান ছিলো না, বরং তারা নিজেরাই নিজেদের আত্নাগুলোর উপর অত্যাচারী ছিলো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Has there not reached them the news of those before them - the people of Noah and [the tribes of] ʿAad and Thamūd and the people of Abraham and the companions [i.e., dwellers] of Madyan and the towns overturned? Their messengers came to them with clear proofs. And Allāh would never have wronged them, but they were wronging themselves.

Saheeh International