শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৭

সূরা আত-তাওবাহ, আয়াত ৭ (৯:৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৮৮

كَيْفَ يَكُونُ لِلْمُشْرِكِينَ عَهْدٌ عِندَ ٱللَّهِ وَعِندَ رَسُولِهِۦٓ إِلَّا ٱلَّذِينَ عَـٰهَدتُّمْ عِندَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۖ فَمَا ٱسْتَقَـٰمُوا۟ لَكُمْ فَٱسْتَقِيمُوا۟ لَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এই (কুরাইশ) মুশরিকদের অঙ্গীকার আল্লাহ ও তাঁর রাসূলের নিকট কি রূপে (বলবৎ) থাকবে যদি না তাদের সাথে তোমরা মাসজিদুল হারামের সন্নিকটে অঙ্গীকার নিয়ে থাক? অতএব যে পর্যন্ত তারা তোমাদের সাথে সরলভাবে থাকে, তোমরাও তাদের সাথে সরলভাবে থাকবে, নিঃসন্দেহে আল্লাহ সংযমশীলদের পছন্দ করেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

মুশরিকদের চুক্তি আল্লাহর নিকট ও তাঁর রসূলের নিকট কিরূপে বলবৎ থাকবে। তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছ মসজিদুল-হারামের নিকট। অতএব, যে পর্যন্ত তারা তোমাদের জন্যে সরল থাকে, তোমরাও তাদের জন্য সরল থাক। নিঃসন্দেহের আল্লাহ সাবধানীদের পছন্দ করেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

মুশরিকদের জন্য আল্লাহ্‌ ও তার রসূলের নিকট কোন অঙ্গীকার কি করে বলবৎ থাকবে? কিন্তু ওই সব লোক, যাদের সাথে তোমাদের চুক্তি মসজিদে হারামের নিকট হয়েছে; সুতরাং যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের জন্য চুক্তিতে স্থির থাকবে তোমরাও তাদের জন্য স্থির থাকো। নিঃসন্দেহে, পরহেয্‌গারদেরকে আল্লাহ্‌ ভালবাসেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

How can there be for the polytheists a treaty in the sight of Allāh and with His Messenger, except for those with whom you made a treaty at al-Masjid al-Ḥarām? So as long as they are upright toward you, be upright toward them. Indeed, Allāh loves the righteous [who fear Him].

Saheeh International