শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৭৪
সূরা আত-তাওবাহ, আয়াত ৭৪ (৯:৭৪) - শব্দে শব্দে অর্থ
يَحْلِفُونَ بِٱللَّهِ مَا قَالُوا۟ وَلَقَدْ قَالُوا۟ كَلِمَةَ ٱلْكُفْرِ وَكَفَرُوا۟ بَعْدَ إِسْلَـٰمِهِمْ وَهَمُّوا۟ بِمَا لَمْ يَنَالُوا۟ ۚ وَمَا نَقَمُوٓا۟ إِلَّآ أَنْ أَغْنَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ مِن فَضْلِهِۦ ۚ فَإِن يَتُوبُوا۟ يَكُ خَيْرًا لَّهُمْ ۖ وَإِن يَتَوَلَّوْا۟ يُعَذِّبْهُمُ ٱللَّهُ عَذَابًا أَلِيمًا فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۚ وَمَا لَهُمْ فِى ٱلْأَرْضِ مِن وَلِىٍّ وَلَا نَصِيرٍ
শব্দে শব্দে অর্থ
- يَحْلِفُونَতারা শপথ করে (বলে)They swear
- بِٱللَّهِনামে আল্লাহরby Allah
- مَاনা(that) they said nothing
- قَالُوا۟তারা বলেছে(that) they said nothing
- وَلَقَدْঅথচ নিশ্চয়ইwhile certainly
- قَالُوا۟তারা বলেছেthey said
- كَلِمَةَকথা(the) word
- ٱلْكُفْرِঅবিশ্বাসের(of) the disbelief
- وَكَفَرُوا۟এবং তারা অবিশ্বাস করেছেand disbelieved
- بَعْدَপরেওafter
- إِسْلَـٰمِهِمْতাদের ইসলাম গ্রহণেরtheir (pretense of) Islam
- وَهَمُّوا۟ও তারা ইচ্ছে করেছিলোand planned
- بِمَاবিষয়ে এমন যা[of] what
- لَمْনিnot
- يَنَالُوا۟ ۚতাদের হাতে পৌঁছেthey could attain
- وَمَاএবং নাAnd not
- نَقَمُوٓا۟তারা প্রতিশোধ নিচ্ছেthey were resentful
- إِلَّآএছাড়া (অন্যকিছুর)except
- أَنْযেthat
- أَغْنَىٰهُمُধনী করেছিলেন তাদেরAllah had enriched them
- ٱللَّهُআল্লাহAllah had enriched them
- وَرَسُولُهُۥও রাসূল তাঁরand His Messenger
- مِنদিয়েof
- فَضْلِهِۦ ۚঅনুগ্রহ তাঁরHis Bounty
- فَإِنঅতএব যদিSo if
- يَتُوبُوا۟তারা তওবা করেthey repent
- يَكُতা হবেit is
- خَيْرًۭاউত্তমbetter
- لَّهُمْ ۖজন্যে তাদেরfor them
- وَإِنএবং যদিand if
- يَتَوَلَّوْا۟তারা ফিরে যায়they turn away
- يُعَذِّبْهُمُশাস্তি দিবেন তাদেরকেAllah will punish them
- ٱللَّهُআল্লাহAllah will punish them
- عَذَابًاশাস্তি(with) a punishment
- أَلِيمًۭاঅতি কষ্টদায়কpainful
- فِىমধ্যেin
- ٱلدُّنْيَاপৃথিবীরthe world
- وَٱلْـَٔاخِرَةِ ۚও আখেরাতেand (in) the Hereafter
- وَمَاএবং নাAnd not
- لَهُمْজন্যে তাদের (আছে)for them
- فِىমধ্যেin
- ٱلْأَرْضِপৃথিবীরthe earth
- مِنকোনোany
- وَلِىٍّۢবন্ধুprotector
- وَلَاআর নাand not
- نَصِيرٍۢকোনো সাহায্যকারীa helper
অনুবাদ
তারা আল্লাহর নামে শপথ করে বলছে যে, তারা কিছুই বলেনি; অথচ নিশ্চয়ই তারা কুফরী কথা বলেছিল এবং ইসলাম গ্রহণের পর কাফির হয়ে গেল, আর তারা এমন বিষয়ের সংকল্প করেছিল যা তারা কার্যকর করতে পারেনি; তারা শুধু এ কারণে প্রতিশোধ নিয়েছে যে, আল্লাহ এবং তাঁর রাসূল স্বীয় অনুগ্রহে তাদেরকে সম্পদশালী করেছেন। যদি তারা তাওবাহ করে তাহলে তা তাদের জন্য উত্তম হবে; আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তাদেরকে ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন, আর ভূ-পৃষ্ঠে তাদের না কোন অলী থাকবে আর না কোন সাহায্যকারী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা কসম খায় যে, আমরা বলিনি, অথচ নিঃসন্দেহে তারা বলেছে কুফরী বাক্য এবং মুসলমান হবার পর অস্বীকৃতিজ্ঞাপনকারী হয়েছে। আর তারা কামনা করেছিল এমন বস্তুর যা তারা প্রাপ্ত হয়নি। আর এসব তারই পরিণতি ছিল যে, আল্লাহ ও তাঁর রসূল তাদেরকে সম্পদশালী করে দিয়েছিলেন নিজের অনুগ্রহের মাধ্যমে। বস্তুতঃ এরা যদি তওবা করে নেয়, তবে তাদের জন্য মঙ্গল। আর যদি তা না মানে, তবে তাদের কে আযাব দেবেন আল্লাহ তা’আলা, বেদনাদায়ক আযাব দুনিয়া ও আখেরাতে। অতএব, বিশ্বচরাচরে তাদের জন্য কোন সাহায্যকারী-সমর্থক নেই।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আল্লাহ্র শপথ করে যে, তারা বলে নি; এবং নিশ্চয় নিশ্চয় তারা কুফরের কথা বলেছে আর ইসলামের মধ্যে এসে কাফির হয়ে গেছে এবং তারা তাই চেয়েছিলো, যা তারা পায় নি; আর তাদের নিকট কি মন্দ লেগেছে? এ কথাই নয় কি যে, আল্লাহ্ ও রসূল তাদেরকে নিজ কৃপায় অভাবমুক্ত করে দিয়েছেন? সুতরাং তারা যদি তাওবা করে, তবে তাদের জন্য ভাল হবে। আর যদি মুখ ফিরিয়ে নেয়, তবে আল্লাহ্ তাদেরকে কঠিন শাস্তি দেবেন- দুনিয়া ও আখিরাতে এবং পৃথিবীতে না তাদের কোন অভিভাবক থাকবে, না সাহায্যকারী।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They swear by Allāh that they did not say [anything against the Prophet (ﷺ)] while they had said the word of disbelief and disbelieved after their [pretense of] Islām and planned that which they were not to attain. And they were not resentful except [for the fact] that Allāh and His Messenger had enriched them of His bounty. So if they repent, it is better for them; but if they turn away, Allāh will punish them with a painful punishment in this world and the Hereafter. And there will not be for them on earth any protector or helper.
Saheeh International