শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৭৭

সূরা আত-তাওবাহ, আয়াত ৭৭ (৯:৭৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৯৯

فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِى قُلُوبِهِمْ إِلَىٰ يَوْمِ يَلْقَوْنَهُۥ بِمَآ أَخْلَفُوا۟ ٱللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا۟ يَكْذِبُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর তাদের শাস্তি স্বরূপ আল্লাহ তাদের অন্তরসমূহে নিফাক (সৃষ্টি) করে দিলেন, যা আল্লাহর সামনে হাযির হওয়ার দিন পর্যন্ত স্থায়ী থাকবে এ কারণে যে, তারা আল্লাহর সাথে নিজেদের ও‘য়াদার খেলাফ করেছে; আর এ কারণে যে, তারা মিথ্যা বলেছিল।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারপর এরই পরিণতিতে তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে সেদিন পর্যন্ত, যেদিন তার তাঁর সাথে গিয়ে মিলবে। তা এজন্য যে, তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা লংঘন করেছিল এবং এজন্যে যে, তারা মিথ্যা কথা বলতো।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর এর পেছনে আল্লাহ্‌ তাদের অন্তরে মুনাফিক্বী স্থাপন করলেন ওই দিন পর্যন্ত, যেটার সাথে তাদের সাক্ষাৎ হবে, পরিণাম এটার যে, তারা আল্লাহ্‌র সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে এবং পরিণাম এরই যে, তারা মিথ্যা বলতো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So He penalized them with hypocrisy in their hearts until the Day they will meet Him - because they failed Allāh in what they promised Him and because they [habitually] used to lie.

Saheeh International