শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৭৯

সূরা আত-তাওবাহ, আয়াত ৭৯ (৯:৭৯) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ১৯৯

ٱلَّذِينَ يَلْمِزُونَ ٱلْمُطَّوِّعِينَ مِنَ ٱلْمُؤْمِنِينَ فِى ٱلصَّدَقَـٰتِ وَٱلَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُونَ مِنْهُمْ ۙ سَخِرَ ٱللَّهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

স্বতঃপ্রবৃদ্ধ হয়ে সাদাকাহ প্রদানকারী মু’মিন এবং যারা নিজ পরিশ্রম থেকে দেয়া ছাড়া অন্য কিছু দিতে পারেনা তাদের প্রতি যারা দোষারোপ করে/উপহাস করে, আল্লাহ তাদেরকে এই উপহাসের প্রতিফল দিবেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

সে সমস্ত লোক যারা ভৎর্সনা-বিদ্রূপ করে সেসব মুসলমানদের প্রতি যারা মন খুলে দান-খয়রাত করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধুমাত্র নিজের পরিশ্রমলব্দ বস্তু ছাড়া। অতঃপর তাদের প্রতি ঠাট্টা করে। আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

ওই সব লোক, যারা দোষারোপ করে ওই সব মুসলমানকে, যারা স্বতঃস্ফূর্তভাবে সাদ্‌ক্বাহ দেয় এবং তাদেরকেও যারা কিছুই পায় না, কিন্তু নিজ পরিশ্রম দ্বারা, অতঃপর তারা তাদেরকে বিদ্রূপ করে। আল্লাহ্‌ তাদের বিদ্রূপের শাস্তি প্রদান করবেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Those who criticize the contributors among the believers concerning [their] charities and [criticize] the ones who find nothing [to spend] except their effort, so they ridicule them - Allāh will ridicule them, and they will have a painful punishment.

Saheeh International