শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৮৬

সূরা আত-তাওবাহ, আয়াত ৮৬ (৯:৮৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১০ · পৃষ্ঠা ২০০

وَإِذَآ أُنزِلَتْ سُورَةٌ أَنْ ءَامِنُوا۟ بِٱللَّهِ وَجَـٰهِدُوا۟ مَعَ رَسُولِهِ ٱسْتَـْٔذَنَكَ أُو۟لُوا۟ ٱلطَّوْلِ مِنْهُمْ وَقَالُوا۟ ذَرْنَا نَكُن مَّعَ ٱلْقَـٰعِدِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর যখনই কুরআনের কোন অংশ এ বিষয়ে অবতীর্ণ করা হয় যে, তোমরা আল্লাহর উপর ঈমান আন এবং তাঁর রাসূলের সঙ্গী হয়ে জিহাদ কর তখন তাদের মধ্যকার সম্পদশালী ক্ষমতাবান ব্যক্তিরা তোমার কাছে অব্যাহতি চায় ও বলেঃ আমাদেরকে অনুমতি দিন, আমরাও এখানে অবস্থানকারীদের সাথে থেকে যাই।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যখন নাযিল হয় কোন সূরা যে, তোমরা ঈমান আন আল্লাহর উপর, তাঁর রসূলের সাথে একাত্ন হয়ে; তখন বিদায় কামনা করে তাদের সামর্থ?476;ান লোকেরা এবং বলে আমাদের অব্যাহতি দিন, যাতে আমরা (নিস্ক্রিয়ভাবে) বসে থাকা লোকদের সাথে থেকে যেতে পারি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন কোন সূরা অবতীর্ণ হয় এ মর্মে যে, আল্লাহ্‌র উপর ঈমান আনো এবং তার রসূলের সঙ্গী হয়ে জিহাদ করো, তখন তাদের মধ্যে সামর্থ্যবান লোকেরা আপনার নিকট অব্যাহতি চায় এবং বলে, ‘আমাদেরকে রেহাই দিন যাতে আমরা, যারা বসে থাকে তাদের সাথী হয়ে যাই’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when a sūrah was revealed [enjoining them] to believe in Allāh and to fight with His Messenger, those of wealth among them asked your permission [to stay back] and said, "Leave us to be with them who sit [at home]."

Saheeh International