শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাওবাহ › আয়াত ৯৮

সূরা আত-তাওবাহ, আয়াত ৯৮ (৯:৯৮) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২০২

وَمِنَ ٱلْأَعْرَابِ مَن يَتَّخِذُ مَا يُنفِقُ مَغْرَمًا وَيَتَرَبَّصُ بِكُمُ ٱلدَّوَآئِرَ ۚ عَلَيْهِمْ دَآئِرَةُ ٱلسَّوْءِ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর এই গ্রামবাসীদের মধ্যে এমন লোক রয়েছে যে, তারা যা কিছু ব্যয় করে তা জরিমানা মনে করে এবং তোমাদের জন্য দুর্দিনের প্রতীক্ষায় থাকে; (বস্তুতঃ) অশুভ আবতর্ন তাদের উপরই পতিত প্রায়, আর আল্লাহ খুব শোনেন, খুব জানেন ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আবার কোন কোন বেদুইন এমন ও রয়েছে যারা নিজেদের ব্যয় করাকে জরিমানা। বলে গন্য করে এবং তোমার উপর কোন দুর্দিন আসে কিনা সে অপেক্ষায় থাকে। তাদেরই উপর দুর্দিন আসুক। আর আল্লাহ হচ্ছেন শ্রবণকারী, পরিজ্ঞাত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং কিছু সংখ্যক মরুবাসী হচ্ছে তারাই, যারা যা কিছু আল্লাহ্‌র পথে ব্যয় করে তাকে অর্থদণ্ড বলে মনে করে আর তোমাদের উপর ভাগ্য-বিপর্যয় আসার প্রতীক্ষায় থাকে; তাদের উপরই রয়েছে মন্দ ভাগ্য চক্র; এবং আল্লাহ্‌ শ্রোতা জ্ঞাতা।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And among the bedouins are some who consider what they spend as a loss and await for you turns of misfortune. Upon them will be a misfortune of evil. And Allāh is Hearing and Knowing.

Saheeh International