শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাইয়্যিনাহ › আয়াত ৫
সূরা আল-বাইয়্যিনাহ, আয়াত ৫ (৯৮:৫) - শব্দে শব্দে অর্থ
وَمَآ أُمِرُوٓا۟ إِلَّا لِيَعْبُدُوا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُوا۟ ٱلزَّكَوٰةَ ۚ وَذَٰلِكَ دِينُ ٱلْقَيِّمَةِ
শব্দে শব্দে অর্থ
- وَمَآএবং নাAnd not
- أُمِرُوٓا۟তারা আদিষ্ট হয়েছেthey were commanded
- إِلَّاএ ছাড়া যেexcept
- لِيَعْبُدُوا۟তারা ইবাদত করুকto worship
- ٱللَّهَআল্লাহরAllah
- مُخْلِصِينَএকনিষ্ঠভাবে(being) sincere
- لَهُতাঁরই জন্যেto Him
- ٱلدِّينَআনুগত্যকে(in) the religion
- حُنَفَآءَখাঁটি মনেupright
- وَيُقِيمُوا۟এবং তারা কায়েম করবেand to establish
- ٱلصَّلَوٰةَসালাতthe prayer
- وَيُؤْتُوا۟ও তারা দেবেand to give
- ٱلزَّكَوٰةَ ۚযাকাতthe zakah
- وَذَٰلِكَএবং এটাইAnd that
- دِينُদীন(is the) religion
- ٱلْقَيِّمَةِসঠিকthe correct
অনুবাদ
তারাতো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদাত করতে এবং সালাত কায়েম করতে ও যাকাত প্রদান করতে; এটাই সু-প্রতিষ্ঠিত ধর্ম।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং ওই সব লোককে তো এ আদেশই দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর ইবাদত করে শুধু তাঁরই উপর বিশ্বাস রেখে এক তরফা হয়ে এবং নামায প্রতিষ্ঠা করে ও যাকাত দেয়। আর এটা হচ্ছে সরল দ্বীন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And they were not commanded except to worship Allāh, [being] sincere to Him in religion, inclining to truth, and to establish prayer and to give zakāh. And that is the correct religion.
Saheeh International