হালনাগাদ: ২৭ অক্টোবর ২০২৬
গোপনীয়তা নীতি
শব্দে শব্দে কুরআন ওয়েবসাইট (shobdequran.com) আর Android অ্যাপ - দুটোর জন্যই। সংক্ষেপে: আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ বা বিক্রি করি না; অ্যাকাউন্ট লাগে না, বিজ্ঞাপন নেই।
আপনার ফোন বা ব্রাউজারেই যা থাকে
- আপনার বাছাই ও অগ্রগতি - থিম, ফন্ট, শেখা শব্দ, খতম-হিফজের রুটিন, তাসবিহের গণনা, নামাজের জায়গা ও আযানের সেটিং - শুধু এই ব্রাউজারে বা অ্যাপে থাকে। আমাদের কাছে আসে না।
- স্ক্রিন রেকর্ডারের রেকর্ডিং: ওয়েবসাইটে আপনার ব্রাউজারেই তৈরি হয়, আপনি নামালে আপনার ফোল্ডারে যায়; অ্যাপে ফোনের গ্যালারির ShobdeQuran ফোল্ডারে। কোথাও আপলোড হয় না।
- অ্যাপে ডাউনলোড করা ছবি, ভিডিও, অডিও ও অন্য ফাইল (PDF, ক্যালেন্ডার) ফোনেই তৈরি হয়ে ফোনের ShobdeQuran ফোল্ডারে যায় - Pictures, Movies, Music বা Download-এর ভেতরে। কোথাও আপলোড হয় না।
- অ্যাপে নামানো তিলাওয়াত আর আপনার বাছা আযানের অডিও অ্যাপের নিজের জায়গায় থাকে।
- মুছে ফেলতে: ব্রাউজারে সাইটের ডাটা মুছুন; অ্যাপে অ্যাপ মুছে ফেলুন (গ্যালারির রেকর্ডিং আপনার, সেগুলো আপনি নিজে মুছবেন)।
ইন্টারনেটে যা যায়
- পাতা ও কুরআনের ডাটা আমাদের সাইট থেকে আসে। তিলাওয়াত ও শব্দের উচ্চারণ আসে audio.shobdequran.com, everyayah.com ও audio.qurancdn.com থেকে। যেকোনো ওয়েবসাইটের মতো এসব সার্ভার ফাইল পাঠাতে আপনার IP ঠিকানা দেখে - আমরা এগুলো দিয়ে আপনাকে চিনি না।
- ওয়েবসাইটে Cloudflare Web Analytics থাকতে পারে - কুকি ছাড়া, শুধু মোট কতবার পাতা দেখা হয়েছে তার হিসাব; কাউকে আলাদা করে চেনা যায় না। অ্যাপে এটা নেই।
- অ্যাপ আমাদের সাইট থেকে শুধু দেখে নতুন সংস্করণ এসেছে কিনা (একটি ছোট ফাইল) - আপনার কোনো তথ্য পাঠায় না।
- নামাজের সময় ও কিবলার জন্য "নিজের অবস্থান" দিলে অবস্থান শুধু আপনার ফোনেই হিসাবে লাগে, কোথাও পাঠানো হয় না।
Android অ্যাপের অনুমতি - কেন লাগে
- মাইক্রোফোন ও ক্যামেরা - শুধু আপনি স্ক্রিন রেকর্ডার বা ক্যামেরা রেকর্ড চালু করলে।
- স্ক্রিন রেকর্ড - প্রতিবার ফোন নিজে জিজ্ঞেস করে; আপনি "শুরু করুন" দিলে তবেই।
- নোটিফিকেশন - আযান ও নামাজের মনে করানো, রেকর্ডিং/তিলাওয়াত চলার খবর।
- সঠিক সময়ে অ্যালার্ম, ফোন চালু হলে চালু - নামাজের ওয়াক্তে ঠিক মিনিটে আযান; ফোন রিস্টার্টের পরেও।
- পটভূমিতে চলা (ফোরগ্রাউন্ড সার্ভিস) - স্ক্রিন রেকর্ড, আযান বাজানো, স্ক্রিন বন্ধে তিলাওয়াত, সূরা নামানো; চলার সময় নোটিফিকেশন দেখায়।
- ইন্টারনেট ও নেটওয়ার্কের অবস্থা - তিলাওয়াত ও ডাটা আনা; নেট না থাকলে জানানো।
- স্টোরেজ - শুধু Android ৯ ও পুরনো ফোনে, গ্যালারিতে রেকর্ডিং ও ডাউনলোড করা ফাইল রাখতে।
কোনো অনুমতিই আমাদের কাছে তথ্য পাঠাতে ব্যবহার হয় না। Google Play থেকে নামালে Play-এর নিজস্ব হালনাগাদ ও রেটিংয়ের ব্যবস্থা Google-এর নীতিতে চলে।
শিশু, পরিবর্তন ও যোগাযোগ
- সব বয়সের জন্য উপযোগী। আমরা কারো (শিশুসহ) কোনো তথ্য সংগ্রহ করি না।
- নীতি বদলালে এই পাতায় আর ওপরের তারিখে জানানো হবে।
- প্রশ্ন থাকলে: contact@shobdequran.com · আরও জানুন: সম্পর্কে
Privacy Policy (English summary)
Last updated: 27 October 2026. This policy covers the ShobdeQuran website (https://shobdequran.com) and the ShobdeQuran Android app (com.shobdequran.app).
- We do not collect, store, share or sell any personal data. No account, no ads, no tracking SDKs.
- Your settings, progress, screen recordings, downloaded recitations and chosen azan audio stay on your device. Recordings and files you download in the app (images, videos, audio, PDFs) are saved to ShobdeQuran folders on your phone (Pictures, Movies, Music, Download) and are never uploaded.
- Quran text and audio are loaded from our site and from audio.shobdequran.com, everyayah.com and audio.qurancdn.com; these servers see your IP address as part of normal web requests. The website may use cookieless Cloudflare Web Analytics (aggregate page counts only); the app does not.
- Android permissions are used only for in-app features: microphone, camera and screen capture (only when you start a recording, with system consent each time), notifications, exact alarms and boot completed (prayer-time azan), foreground services (recording, azan playback, background recitation, surah downloads), internet and network state, and storage on Android 9 and older.
- Location, if you choose "my location" for prayer times or qibla, is used only on your device.
- The app is suitable for all ages; we collect no data from anyone, including children.
- Contact: contact@shobdequran.com