শেখার পথ
শব্দমূল (Root)
আরবি ভাষার বেশিরভাগ শব্দ তিন অক্ষরের একটি মূল (Root) থেকে গঠিত। যেমন ر-ح-م (দয়া) মূল থেকে রহমান, রহীম, রহমত ও আরহামের মতো শব্দ তৈরি হয়েছে। একটি শব্দের মূল চিনতে পারলে, সেই মূল থেকে গঠিত অন্যান্য শব্দের অর্থ ও সম্পর্ক সহজেই বোঝা এবং অনুমান করা যায়।