হজ-উমরাহর অংশ
দোয়ায় দেখানো
হানাফি মাযহাব অনুযায়ী সহায়ক গাইড। হজের সময় আপনার এজেন্সি/মুয়াল্লিমের নির্দেশনা মানুন; কোনো ভুল হলে বা দম-সদকার প্রশ্নে অভিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করুন।
হজ ও উমরাহ Hajj & Umrah
উমরাহ ধাপে ধাপে, হজ ৮-১৩ জিলহজ দিন ধরে, ফরজ-ওয়াজিব, ইহরামের নিষেধ, দোয়া, মদিনা জিয়ারত আর প্রস্তুতির চেকলিস্ট - হানাফি মাযহাব অনুযায়ী।
পরিচিতি ও হজের ধরন
১/৯কার ওপর ফরজ, তামাত্তু-কিরান-ইফরাদ, এ বছরের তারিখ
কার ওপর হজ ফরজ
প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের, স্বাধীন মুসলমান - যার কাছে পরিবারের প্রয়োজনীয় খরচের পর যাতায়াত ও থাকার সামর্থ্য আছে, আর শারীরিকভাবে সক্ষম। জীবনে একবার ফরজ; সামর্থ্য হলে দেরি না করা উত্তম। নারীর জন্য স্বামী বা মাহরাম সাথে থাকাও শর্ত।
সূত্র: সূরা আলে ইমরান ৩:৯৭হজের দিনগুলো
১৪৪৮ হিজরি- ৮ জিলহজইয়াওমুত তারবিয়া - মিনা১৪ মে ২০২৭, শুক্রবার
- ৯ জিলহজআরাফার দিন - হজের প্রধান ফরজ১৫ মে ২০২৭, শনিবার
- ১০ জিলহজঈদের দিন - কংকর, কুরবানি, হলক, তাওয়াফে যিয়ারত১৬ মে ২০২৭, রবিবার
- ১১ ও ১২ জিলহজআইয়ামে তাশরীক - মিনায় তিন জামারা১৭ মে ২০২৭, সোমবার - ১৮ মে
সৌদি আরবের উম্মুল কুরা হিসাবে আনুমানিক - চূড়ান্ত তারিখ সৌদি সুপ্রিম কোর্টের চাঁদ দেখার ঘোষণায়। বাংলাদেশে ঈদুল আজহা সাধারণত এর এক দিন পরে। পুরো ক্যালেন্ডার: হিজরি ক্যালেন্ডার
হজের তিন ধরন
- তামাত্তুহজের মাসে মিকাত থেকে শুধু উমরাহর ইহরাম, উমরাহ করে ইহরাম খোলা; ৮ জিলহজ মক্কা থেকে হজের ইহরাম। কুরবানি ওয়াজিব। বাংলাদেশ থেকে বেশিরভাগ হাজি এভাবেই করেন।
- কিরানএক ইহরামে উমরাহ ও হজ - উমরাহর পরে ইহরাম না খুলে হজ শেষ পর্যন্ত। কুরবানি ওয়াজিব। হানাফি মতে সবচেয়ে উত্তম, তবে দীর্ঘ সময় ইহরামে থাকা কঠিন।
- ইফরাদশুধু হজের ইহরাম, উমরাহ ছাড়া। কুরবানি ওয়াজিব নয় (মুস্তাহাব)।
এই গাইডের হজ-অংশ তামাত্তু ধরে সাজানো: প্রথমে উমরাহ, তারপর ৮ জিলহজ থেকে হজ।