শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أَقْلَـٰمٌۭ
أَقْلَـٰمٌۭ - শব্দের অর্থ: কলমসমূহ
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-'ইমরান ৩:৪৪ - أَقْلَـٰمَهُمْ (তাদের কলমগুলো (লটারি করতে))
এটা সেই অদৃশ্য বিষয়ক সংবাদ যা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করছি; এবং যখন তারা স্বীয় লেখনীসমূহ নিক্ষেপ করছিল যে, তাদের মধ্যে কে মারইয়ামের প্রতিপালন করবে তখন তুমি তাদের নিকট… - সূরা লুকমান ৩১:২৭ - أَقْلَـٰمٌۭ (কলমসমূহ)
পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় এবং এই যে সমুদ্র, এর সাথে যদি আরও সাতটি সমুদ্র যুক্ত হয়ে কালি হয় তবুও আল্লাহর বাণী নিঃশেষ হবেনা। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। - সূরা আল-ক্বালাম ৬৮:১ - وَٱلْقَلَمِ (কলমের শপথ)
নুন, শপথ কলমের এবং ওরা যা লিপিবদ্ধ করে তার। - সূরা আল-আলাক্ব ৯৬:৪ - بِٱلْقَلَمِ (কলম দিয়ে)
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।