শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৮০

সূরা বানী ইসরাঈল, আয়াত ৮০ (১৭:৮০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৫ · পৃষ্ঠা ২৯০

وَقُل رَّبِّ أَدْخِلْنِى مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِى مُخْرَجَ صِدْقٍ وَٱجْعَل لِّى مِن لَّدُنكَ سُلْطَـٰنًا نَّصِيرًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

বলঃ হে আমার রাব্ব! যেখানে গমন শুভ ও সন্তোষজনক আপনি আমাকে সেখানে নিয়ে যান এবং যেখান হতে নির্গমন শুভ ও সন্তোষজনক সেখান হতে আমাকে বের করে নিন এবং আপনার নিকট হতে আমাকে দান করুন সাহায্যকারী শক্তি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

বলুনঃ হে পালনকর্তা! আমাকে দাখিল করুন সত্যরূপে এবং আমাকে বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং এভাবে আরয করুন! হে আমার রব! আমাকে সত্যভাবে প্রবেশ করাও এবং সত্যভাবে বাইরে নিয়ে যাও আর আমাকে তোমার নিকট থেকে সাহায্যকারী বিজয়-শক্তি দাও’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And say, "My Lord, cause me to enter a sound entrance and to exit a sound exit and grant me from Yourself a supporting authority."

Saheeh International

এই আয়াতে আছে কুরআনের দোয়া: সত্যের সাথে প্রবেশ ও প্রস্থান