শব্দে শব্দে কুরআন › সূরা আল-ফুরক্বান › আয়াত ৭৪

সূরা আল-ফুরক্বান, আয়াত ৭৪ (২৫:৭৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৬

وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর যারা প্রার্থনা করেঃ হে আমাদের রাব্ব! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্য আদর্শ স্বরূপ করুন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এবং যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যারা আরয করে, ‘হে আমাদের রব! আমাদেরকে দান করো- আমাদের স্ত্রীগণ এবং আমাদের সন্তান-সন্ততি থেকে চক্ষুসমূহের শান্তি এবং আমাদেরকে পরহেয্‌গারদের আদর্শ করুন!

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And those who say, "Our Lord, grant us from among our wives and offspring comfort to our eyes and make us a leader [i.e., example] for the righteous."

Saheeh International

এই আয়াতে আছে কুরআনের দোয়া: চোখ জুড়ানো জীবনসঙ্গী ও সন্তান