শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › بِظَلَّـٰمٍۢ
بِظَلَّـٰمٍۢ - শব্দের অর্থ: অত্যাচারী
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-'ইমরান ৩:১৮২ - بِظَلَّامٍۢ (জুলুমকারী)
এটা তা’ই যা তোমাদের হস্তসমূহ পূর্বে প্রেরণ করেছে এবং নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী নন, যারা তাঁকে সেবা করে তাদের প্রতি। - সূরা আল-আনফাল ৮:৫১ - بِظَلَّـٰمٍۢ (অত্যাচারী)
এই শাস্তি হল তোমাদের সেই কাজেরই পরিণাম ফল যা তোমাদের দু’হাত পূর্বাহ্নেই আয়োজন করেছিল, আল্লাহ তাঁর বান্দাদের উপর কখনও অত্যাচারী নন। - সূরা আল-হাজ্জ ২২:১০ - بِظَلَّـٰمٍۢ (অত্যাচারী)
(সেদিন তাকে বলা হবে) এটা তোমার কৃতকর্মের ফল। কারণ আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না। - সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত ৪১:৪৬ - بِظَلَّـٰمٍۢ (অত্যাচারী)
যে সৎ কাজ করে সে নিজের কল্যাণের জন্যই তা করে এবং কেহ মন্দ কাজ করলে ওর প্রতিফল সে’ই ভোগ করবে। তোমার রাব্ব বান্দাদের প্রতি কোন যুলম করেন না। - সূরা ক্বা-ফ ৫০:২৯ - بِظَلَّـٰمٍۢ (অবিচারক)
আমার কথার রদ বদল হয়না এবং আমি আমার বান্দাদের প্রতি কোন অবিচার করিনা।