শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يَرْهَقُ
يَرْهَقُ - শব্দের অর্থ: আচ্ছন্ন করবে
যেসব আয়াতে এসেছে
- সূরা ইউনুস ১০:২৬ - يَرْهَقُ (আচ্ছন্ন করবে)
যারা সৎ কাজ করেছে তাদের জন্য উত্তম বস্তু (জান্নাত) রয়েছে; এবং অতিরিক্ত কিছুও বটে; আর না তাদের মুখমন্ডলকে মলিনতা আচ্ছন্ন করবে, আর না অপমান; তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী… - সূরা ইউনুস ১০:২৭ - وَتَرْهَقُهُمْ (ও আচ্ছন্ন করবে তাদের)
পক্ষান্তরে যারা মন্দ কাজ করেছে তারা তাদের মন্দ কাজের শাস্তি পাবে ওর অনুরূপ, এবং অপমান তাদেরকে আচ্ছাদিত করে নিবে; তাদেরকে আল্লাহ (এর শাস্তি) হতে কেহই রক্ষা করতে পারবেনা… - সূরা আল-ক্বালাম ৬৮:৪৩ - تَرْهَقُهُمْ (তাদের আচ্ছাদিত করবে)
তাদের দৃষ্টি অবনত, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে, অথচ যখন তারা নিরাপদ ছিল তখনতো তাদেরকে আহবান করা হয়েছিল সাজদাহ করতে। - সূরা আল-মাআরিজ ৭০:৪৪ - تَرْهَقُهُمْ (তাদেরকে আচ্ছন্ন করবে)
অবনত নেত্রে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সেদিন, যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে। - সূরা আবাসা ৮০:৪১ - تَرْهَقُهَا (তাকে আচ্ছন্ন করবে)
সেগুলিকে আচ্ছন্ন করবে কালিমা।