শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › فَٱرْهَبُونِ
فَٱرْهَبُونِ - শব্দের অর্থ: তোমরা ভয় করো
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:৪০ - فَٱرْهَبُونِ (তোমরা ভয় করো)
হে ইসরাঈলী বংশধর! আমি তোমাদেরকে যে সুখ সম্পদ দান করেছি তা স্মরণ কর এবং আমার অঙ্গীকার পূর্ণ কর - আমিও তোমাদের প্রতি কৃত অঙ্গীকার পূর্ণ করব এবং তোমরা শুধু আমাকেই ভয় কর। - সূরা আল-আ'রাফ ৭:১৫৪ - يَرْهَبُونَ (ভয় করে)
মূসার ক্রোধ যখন প্রশমিত হল তখন সে প্রস্তর ফলকগুলি তুলে নিল, তাতে লেখা ছিলঃ যারা তাদের রাব্বকে ভয় করে তাদের জন্য রয়েছে হিদায়াত ও রাহমাত। - সূরা আন্-নাহল ১৬:৫১ - فَٱرْهَبُونِ (তাই আমাকেই তোমরা ভয় করো)
আল্লাহ বলেনঃ তোমরা দুই ইলাহ গ্রহণ করনা; তিনিই একমাত্র ইলাহ, সুতরাং তোমরা আমাকেই ভয় কর।