শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْمَمَاتِ
ٱلْمَمَاتِ - শব্দের অর্থ: মৃত্যুতে (পরকালে)
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আন'আম ৬:১৬২ - وَمَمَاتِى (ও আমার মরণ)
তুমি বলে দাওঃ আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ সব কিছু সারা জাহানের রাব্ব আল্লাহর জন্য। - সূরা বানী ইসরাঈল ১৭:৭৫ - ٱلْمَمَاتِ (মৃত্যুতে (পরকালে))
তুমি ঝুঁকে পড়লে অবশ্যই তোমাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম; তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোন সাহায্যকারী পেতেনা। - সূরা আল-জাসিয়া ৪৫:২১ - وَمَمَاتُهُمْ ۚ (ও তাদের মৃত্যু (এক রকম হবে))
দুস্কৃতিকারীরা কি মনে করে যে, আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে তাদেরকে তাদের সমান গণ্য করব, যারা ঈমান আনে ও সৎ কাজ করে? তাদের সিদ্ধান্ত কতই মন্দ!